বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়ের সব পদক বাতিল এবং তাঁদের আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতদিন নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়া এই দুই খেলোয়াড়ের লিঙ্গপরিচয় নিয়ে বিতর্কের পর মেডিকেল পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন কমিটির সভায় তাঁদের পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।
জান্নাত বেগম থ্রো ইভেন্টের অ্যাথলেট। তাঁর বয়স ২৮ বছর। ১৯ বছর বয়সী কবিতা রায় স্প্রিন্টার। দুজনই বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর হয়ে জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছিলেন।
লিঙ্গপরিচয় নিয়ে অভিযোগ ওঠার পর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছিল অ্যাথলেটিকস ফেডারেশনের আগের কমিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে। গত ১১ মে বোর্ডের কার্যক্রম শেষ হয়। ১৬ মে ফেডারেশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
ফেডারেশন সূত্রে জানা যায়, মেডিকেল বোর্ডের প্রতিবেদনে দুজনের শরীরে নারীদের জন্য নির্ধারিত স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি টেস্টোস্টেরন পাওয়া গেছে। জান্নাত বেগমের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা ১৯ দশমিক ৬৬ ন্যানোমোল/লিটার এবং কবিতা রায়ের ১৬ দশমিক ৫০ ন্যানোমোল/লিটার পাওয়া যায়।
ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের বিধিমালা অনুযায়ী, নারী বিভাগে অংশগ্রহণের জন্য অ্যাথলেটের টেস্টোস্টেরনের মাত্রা টানা ২৪ মাস ২ দশমিক ৫ ন্যানোমোল/লিটারের নিচে থাকতে হয়।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন বলেন, ‘চিকিৎসক বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত, ওরা দুজন নারী নয়, পুরুষ। তাই দুই খেলোয়াড়ের জাতীয় প্রতিযোগিতায় সব পদক বাতিল করা হয়েছে। জান্নাতের কয়েকটি সোনাসহ ৯টি পদক রয়েছে। কবিতার পদক গোটাকয়েক। পদকগুলো বডিলি শিফট হয়ে যাবে এখন।’
তিনি আরও বলেন, ‘তাদের দুজনকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। নারী হিসেবে তারা আর খেলতে পারবে না।’
যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...
ByDesk ReportAugust 14, 2026ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...
ByDesk ReportAugust 14, 2026রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার...
ByDesk ReportAugust 15, 2026ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির...
ByDesk ReportAugust 15, 2026গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর...
ByDesk ReportAugust 15, 2026মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেন...
ByDesk ReportAugust 15, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment