Home জাতীয় আইন-বিচার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা
আইন-বিচারআঞ্চলিকজাতীয়রাজনীতিসাম্প্রতিক

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

Share
Share

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ ৮ ঘণ্টার সংক্ষিপ্ত প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তায় নিয়ে আসা সাবেক এই মেয়রকে জানাজাস্থলে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হয় তাঁকে। পরবর্তীতে রাত ১১টার দিকে কোটালীপাড়া পৌর ভবন মাঠে তাঁর বাবা, বর্ষীয়ান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের জানাজায় উপস্থিত হন তিনি। দ্বিতীয় জানাজা সমাপনান্তে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে পুনরায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কামাল হোসেন শেখের বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭) শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কোটালীপাড়া পৌরসভার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের পক্ষ থেকে আদালতে জানাজায় অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তির আবেদন জানানো হয়েছিল।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে কাশিমপুর কারাগারে বন্দি আছেন। বাবার মৃত্যুতে মানবিক দিক বিবেচনায় তাঁকে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোল প্রদান করা হয়।

এর আগে শনিবার বাদ আসর স্থানীয় পৌর ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চপল্লী পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এই বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ভারতের মাটিতে শেখ হাসিনার হুমকি-ধমকির দায় ভারত এড়াতে পারে না’

ভারতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে শেখ হাসিনার হুমকি-ধমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর...

২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের পেসার

মাত্র ২৫ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড ও হ্যাম্পশায়ারের ফাস্ট বোলার জন টার্নার। একের পর এক চোট, বিশেষ...

Related Articles

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করা সেই ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে...

‘হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশ্বাস করতেন...

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জিম্মি করে টাকা দাবি...

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মুরাদনগরে বৃক্ষরোপণ

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক...