Home সাম্প্রতিক কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সাম্প্রতিক

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Share
Share

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার দেওড়া পশ্চিমপাড়া এলাকা থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল মিয়া (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাত নয়টার দিকে উপজেলার আন্দিকুট ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালানোর সময় বাঙ্গরা বাজার থানার একটি দল দেওড়া পশ্চিমপাড়ায় জালাল মিয়ার বাগানের পূর্ব পাশে রাসেল মিয়াকে আটক করে। পরে তাঁর কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাসেল মিয়া দেওড়া ভূঁইয়া বাড়ির মৃত আবদুল মতিনের ছেলে। তিনি আন্দিকুট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এক সপ্তাহ এগিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা, শুরু ৮ ডিসেম্বর

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫...

এক দশকে ব্ল্যাকপিংক, আজ উদ্‌যাপন করছেন চার সদস্য

২০১৬ সালের ৮ আগস্ট ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দিয়ে আত্মপ্রকাশ করেছিল দক্ষিণ কোরিয়ার কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিংক। আজ পূর্ণ হচ্ছে দলটির পথচলার এক...

Related Articles

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মুরাদনগরে বৃক্ষরোপণ

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক...

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান: ডোপ টেস্টে পাইলটের দেহে মিলল মাদকের উপস্থিতি

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে আকস্মিক নিচে নেমে আসা একটি যাত্রীবাহী...

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র...

জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী: ইতিহাসে ঠাঁই পেলেও ‘অনুপস্থিত’ একাত্তরে দলটির নিজস্ব ভূমিকা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রায় আট দশকের দীর্ঘ ঘটনাপ্রবাহ আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে...