Home আঞ্চলিক একসাথে বাঁচতে চেয়েছিল দুই ভাই: মৃত্যুর পরও দুই শিশুর হাত আকড়ে ধরা ছিল
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

একসাথে বাঁচতে চেয়েছিল দুই ভাই: মৃত্যুর পরও দুই শিশুর হাত আকড়ে ধরা ছিল

Share
Share

একে অপরের সাথে খেলতে খেলতে সড়কের পাশের ডোবায় পড়ে যায় দুই শিশু। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের মতে, একজনকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে অপরজনও নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ডোবা থেকে উদ্ধার করা হলেও কাউকেই আর জীবিত বাঁচানো সম্ভব হয়নি। তবে মৃত্যুর পরও তাদের হাত ছিল একে অপরের মুঠোয় শক্তভাবে ধরা। হৃদয়বিদারক ও ট্র্যাজিক এই ঘটনাটি ঘটেছে নরসিংদীর মনোহরদী উপজেলায়।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার নোয়াদিও গ্রামে অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু দুটো হলো তাওহীদ (৭) ও নাবিল (৬)। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই এবং উভয়েই স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করত। জানা যায়, নাবিল নোয়াদিও গ্রামের বজলুর রহমানের ছেলে এবং তাওহীদ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার মাহবুবুর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তাওহীদ নানাবাড়িতে বেড়াতে যাওয়ার বায়না ধরলে দুপুরের দিকে মা-বাবা তাকে নোয়াদিও গ্রামে নিয়ে যান। দুপুরের খাবার শেষে নাবিল ও তাওহীদ একসাথে খেলতে বের হয়। সড়কের পাশের একটি ডোবার কাছে খেলার সময় হঠাৎ নাবিল পানিতে পড়ে গেলে তাওহীদ তাকে টেনে তোলার চেষ্টা করে এবং উভয়েই গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা অপর এক শিশু চিৎকার করে পাশের জমিতে থাকা এক কৃষককে খবর দেয়।

সংবাদ পেয়ে ওই কৃষক দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পানিতে নেমে উদ্ধারকাজ শুরু করেন। প্রথমে তাওহীদকে তুলতে গিয়ে তিনি দেখতে পান, পানির নিচে অপর শিশু নাবিলের হাত তাওহীদের হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল। দুজনকেই উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই নাতিকে হারিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে এখন শোকের মাতম চলছে। এই বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে প্রফেসরের মতো আচরণ করা ঠিক নয়’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে যখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে। অনেক দূর যেতে...

‘লিপ কিস বাবা’র ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক

মানসিক প্রশান্তি কিংবা বিপদ থেকে মুক্তির আশায় অনেকেই কথিত সিদ্ধপুরুষ বা সাধুবাবাদের শরণাপন্ন হন। ব্যক্তিগত, পারিবারিক কিংবা পেশাগত নানা সমস্যায় তাঁদের কাছে যান...

Related Articles

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র...

জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী: ইতিহাসে ঠাঁই পেলেও ‘অনুপস্থিত’ একাত্তরে দলটির নিজস্ব ভূমিকা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রায় আট দশকের দীর্ঘ ঘটনাপ্রবাহ আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে...

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনের সজোরে ধাক্কা: ঘটনাস্থলেই নিহত ২

ঢাকা-বগুড়া মহাসড়কে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন...

দেবিদ্বারে কুপিয়ে টুকরা টুকরা করে ১১টি পলিথিনে রাখা হলো নারীর মরদেহ

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজ এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে ১১টি...