Home জাতীয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অবশেষে গ্রেপ্তার খলঅভিনেতা ডন
জাতীয়বিনোদনসাম্প্রতিক

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অবশেষে গ্রেপ্তার খলঅভিনেতা ডন

Share
Share

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় দেখা দিয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এই হত্যা মামলায় নাম থাকা জনপ্রিয় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার ডনকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় বাংলা চলচ্চিত্রের ধূমকেতুসম তারকা সালমান শাহর। মৃত্যুর পর থেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল তাঁর পরিবার ও অগণিত ভক্ত। সালমান শাহর মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, মৃত্যুর পর তাঁরা হত্যা মামলা দায়ের করতে চাইলেও তৎকালীন পুলিশ বিষয়টি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করে। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে পা রেখা সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। সে সময় বহু চলচ্চিত্রে সালমান শাহর বিপরীতে খলনায়ক হিসেবে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা ডন। পর্দা ও পর্দার বাইরে তাঁদের ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও এই মামলায় শুরু থেকেই আসামি হিসেবে তাঁর নাম ছিল।

দীর্ঘদিন পর ডনের এই গ্রেপ্তারের ঘটনায় সালমান শাহ হত্যা মামলার গতি ও তদন্ত প্রক্রিয়ায় নতুন ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তাঁর ভক্ত ও স্বজনেরা। সিআইডি এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য উদঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকদের মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সরকারবিরোধী ষড়যন্ত্র ও জনমনে...

Related Articles

রাজাকার ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে...

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে...

১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে...

জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায়...

;