Home আঞ্চলিক ইঁদুর ও উইপোকার পেটে কৃষকের ২ লাখ টাকা: স্বর্বস্ব হারিয়ে দিশাহারা পরিবার
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

ইঁদুর ও উইপোকার পেটে কৃষকের ২ লাখ টাকা: স্বর্বস্ব হারিয়ে দিশাহারা পরিবার

Share
Share

স্ত্রী ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় কষ্টার্জিত আয়ের প্রতিটি টাকা একটু একটু করে জমিয়েছিলেন তিনি। কিন্তু একটি পুরোনো কাঠের আলমারিতে সযত্নে রাখা সেই নগদ দুই লাখ টাকা খেয়ে সাবার করে দিয়েছে ইঁদুর ও উইপোকা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক প্রান্তিক কৃষকের জীবনে নেমে এসেছে মর্মান্তিক এই বিপর্যয়। স্বপ্নের সঞ্চয় হারিয়ে এখন তিনি ও তাঁর পরিবার সম্পূর্ণ নিঃস্ব।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়ার বাড়িতে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কৃষিকাজ এবং এর আগে ঢাকায় রিকশা চালিয়ে সংসার চালাতেন তোফাজ্জল। ব্যাংকে কোনো হিসাব না থাকায় তিন মেয়ে ও স্ত্রীর ভবিষ্যৎ নিরাপত্তার উদ্দেশ্যে জমানো নগদ দুই লাখ টাকা তিনি একটি আলমারিতে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি আলমারি খুলতেই চোখ কপালে ওঠে তাঁর; ভেতরে রাখা নোটগুলো ইঁদুর ও উইপোকা কেটে সম্পূর্ণ টুকরো টুকরো করে ফেলেছে। চোখের সামনে জমানো অর্থের এমন পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন এই কৃষক।

স্থানীয় দহবন্দ ইউনিয়নের ইউপি সদস্য ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ছেলে-মেয়ের বিয়ে ও সংসারের জরুরি প্রয়োজনে অত্যন্ত কষ্টে এই টাকাগুলো জমিয়েছিলেন তোফাজ্জল। কিন্তু আকস্মিক এই দুর্ঘটনায় পুরো পরিবারটি এখন চরম অনিশ্চয়তায় পড়ে গেছে। এত বড় আর্থিক ক্ষতিতে এলাকা জুড়েও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সব হারিয়ে বাকরুদ্ধ তোফাজ্জল হোসেন আবেগপ্লুত কণ্ঠে জানান, এই অর্থ কেবল কিছু কাগজের নোট ছিল না, এর পেছনে লুকিয়ে ছিল বহু বছরের রক্ত-ঘাম আর ভবিষ্যৎ পরিকল্পনা। নষ্ট হয়ে যাওয়া নোটগুলোর বদলে নতুন টাকা পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন। একই সাথে, ক্ষতিগ্রস্ত এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুনামগঞ্জে আ.লীগ নেতা বেনজির আহমেদ মানিক গ্রেপ্তার

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড, বিক্ষোভ মিছিল ও অপরাধ সংঘটনের চেষ্টার...

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান মিলছে না। গত রোববার সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বাড়ি থেকে...

Related Articles

ভেরিফিকেশনের নামে এক হাজার তরুণের স্বপ্ন ধূলিসাৎ: নাহিদ ইসলাম

  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত...

জাতিসংঘে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক...

নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হেনস্তা

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রাথমিক...

শনিবার খোলা থাকবে ব্যাংক

  ২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী...

;