Home জাতীয় অপরাধ সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
অপরাধজাতীয়

সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

Share
Share

সারা দেশে সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় প্রতিটি জেলার রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে বোমা হামলাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কার কথা জানা গেছে। এ পরিস্থিতিতে বাহিনীর সব সদস্যকে সতর্ক করা হয়েছে।

ইতিমধ্যে বেতার বার্তার মাধ্যমে দেশজুড়ে পুলিশ ইউনিটগুলোকে এ নির্দেশনা জানানো হয়েছে। বিভিন্ন ইউনিটের প্রধানদের কাছেও পৃথকভাবে বার্তা পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন সময় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এবারের গোয়েন্দা তথ্য অনুযায়ী, উগ্রবাদী সংগঠন বা দুর্বৃত্তরা বোমা হামলাসহ নাশকতা ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণেই সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাবাকে শেষবিদায় জানাতে আর্জেন্টিনায় ফুটবল মহাতারকা মেসি

বাবা হোর্হে মেসির চিরবিদায়ে গভীর শোকে নিমজ্জিত ফুটবল তারকা লিওনেল মেসি। জীবনের এই কঠিন মুহূর্তে ভেঙে পড়া মা সেলিয়া কুচ্চিত্তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যদের...

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তিনি সরাসরি বহুল প্রতিক্ষীত...

Related Articles

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: ১৩ জনের বাড়িই নওগাঁয়

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন...

‘আমি মনেপ্রাণে সবসময়ই ইসলামের সপক্ষে’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী নাজিরহাট বাবুনগর আল জামেয়াতুল উলুম...

সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি...