Home আন্তর্জাতিক চোর বলে সম্বোধনের জেরে ব্রাজিল-আর্জেন্টিনা কূটনৈতিক সম্পর্কে ফাটল
আন্তর্জাতিক

চোর বলে সম্বোধনের জেরে ব্রাজিল-আর্জেন্টিনা কূটনৈতিক সম্পর্কে ফাটল

Share
Share

 

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর মন্তব্যকে কেন্দ্র করে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের স্তর কমিয়েছে ব্রাজিল। এখন থেকে দুই দেশের সম্পর্ক রাষ্ট্রদূতের পরিবর্তে চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে পরিচালিত হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ব্রাজিল সরকারের একটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে সাম্প্রতিক এক টেলিভিশন সাক্ষাৎকারে ‘সাবেক দণ্ডপ্রাপ্ত’, ‘চোর’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এর পরিপ্রেক্ষিতে বুয়েনস আইরেসে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জুলিও বিটেলি আর দায়িত্বে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল।

এর আগে গত মাসের শেষ দিকে বিরোধী নেতা ফ্লাভিও বলসোনারোর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে লুলার সমালোচনা করার পর রাষ্ট্রদূত বিটেলিকে ব্রাসিলিয়ায় তলব করা হয়েছিল।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রাজিলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত ড্যানিয়েল রাইমন্ডিকে কূটনৈতিক সম্পর্ক অবনমনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মিলেই ২০২৩ সালের শেষ দিকে ক্ষমতায় আসার পর থেকে লাতিন আমেরিকার দুই বৃহৎ অর্থনীতির শীর্ষ নেতাদের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ সিদ্ধান্তের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হলো।

সূত্র: রয়টার্স।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিলল মৃত্যুতে

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাতে হাতকড়া পরানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা আওয়ামী লীগ নেতা মোঃ...

মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ কিংবা অন্য কোনো ধর্মের কোনো বাণী বা পঙ্‌ক্তি উচ্চারণ করলেই কারও নিজস্ব ধর্মীয় পরিচয়ে আঘাত লাগে না এবং এতে ‘আকাশ...

Related Articles

পাকিস্তানে বিদেশি সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ, স্বাধীন গণমাধ্যম নিয়ে উদ্বেগ

দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার। একই...

গোলাবারুদের ঘাটতির খবর ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের

  যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

লেবাননে সংঘাতের মুখে ২ ইসরায়েলি সেনা নিহত, যুক্তরাষ্ট্রে মার্কিন মিসাইলের তীব্র ঘাটতি

দক্ষিণ লেবাননে রক্তক্ষয়ী সংঘর্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) দুই সদস্য নিহত এবং...

আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫: চরম দুর্ভোগে ১১ লাখ মানুষ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দেখা দেওয়া ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৫...