Home আন্তর্জাতিক মোদির ভিডিও বিতর্কে জাকারবার্গকে ক্ষমা চাইতে ৩ দিন সময় দিল সংসদীয় কমিটি
আন্তর্জাতিক

মোদির ভিডিও বিতর্কে জাকারবার্গকে ক্ষমা চাইতে ৩ দিন সময় দিল সংসদীয় কমিটি

Share
Share

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক রিল সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে বলেছে দেশটির সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক স্থায়ী কমিটি। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে মেটার ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা প্রত্যাহারের সুপারিশ করা হতে পারে বলে জানিয়েছে কমিটি।

বুধবার সংসদ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে।

নিশিকান্ত দুবে বলেন, এ বিষয়ে ইতিমধ্যে ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে মেটাসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাঁর দাবি, প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে দিয়ে মেটা নিরপেক্ষ মধ্যস্থতাকারী (ইন্টারমিডিয়ারি) হিসেবে নয়, বরং প্রকাশকের (পাবলিশার) মতো আচরণ করেছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে ফেলা কোনো ইন্টারমিডিয়ারির কাজ নয়। তাই মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। তিনি তা না করলে মেটাকে দেওয়া সেফ হারবার সুরক্ষা প্রত্যাহারের সুপারিশ করা হবে।’

এর আগে সোমবার সংসদীয় কমিটির বৈঠকেও একই অবস্থান তুলে ধরেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারায় ইন্টারমিডিয়ারিদের যে ‘সেফ হারবার’ সুরক্ষা দেওয়া হয়, মেটা সেই সুবিধা হারাতে পারে। এ সুরক্ষার আওতায় ব্যবহারকারীদের প্রকাশ করা কনটেন্টের জন্য সাধারণত প্ল্যাটফর্মকে সরাসরি দায়ী করা হয় না।

বিতর্কের সূত্রপাত ২৩ জুলাই প্রকাশিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক রিলকে কেন্দ্র করে। ওই ভিডিওতে তিনি দেশজুড়ে চলমান NEET-UG প্রশ্নফাঁস–বিরোধী আন্দোলন নিয়ে বক্তব্য দেন এবং প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন ও কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনার ঘোষণা দেন।

পরে ২৮ জুলাই ভিডিওটি প্রায় পাঁচ ঘণ্টার জন্য ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়। পরে সেটি আবার পুনর্বহাল করা হয়।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি প্রকাশ্যে মার্ক জাকারবার্গের কাছে ক্ষমা দাবি করে।

সোমবার সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত মেটার এক কর্মকর্তা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। বৈঠকে উপস্থিত ব্যক্তিদের বরাত দিয়ে জানা গেছে, তিনি বলেন, অ্যালগরিদমিক ত্রুটির কারণে ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে ফেলা হয়েছিল।

ওই কর্মকর্তা আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে মেটা তাদের প্রযুক্তিগত ব্যবস্থা ও অ্যালগরিদমে প্রয়োজনীয় পরিবর্তন আনবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যেভাবে তৈরি হলো ‘আনসিন বাংলাদেশ’

চার ভাই-বোনের মধ্যে রবিন সবার বড়। তাঁর ছোট তিন বোন। শিক্ষাজীবনে অর্থনীতির ছাত্র হলেও পেশাগত জীবনে আইটি খাতে কাজ করছেন তিনি। পাশাপাশি তাঁর...

সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন...

Related Articles

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা: ৫ শিশুসহ নিহত ২৮

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত...

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে...

পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

  ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন...

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার...

;