Home জাতীয় “যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারিই নয়”: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
জাতীয়সাম্প্রতিক

“যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারিই নয়”: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

Share
Share

জুলাই বিপ্লবের বীর শহীদ আবু সাঈদকে বাদ দিয়ে নির্মিত কোনো ডকুমেন্টারি পূর্ণাঙ্গ হতে পারে না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ডকুমেন্টারির নানা ত্রুটির বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “নির্মিত ওই ডকুমেন্টারিতে বড় ধরনের ভুল পরিলক্ষিত হয়েছে। এর মধ্যে প্রথম ও প্রধান ভুল হলো-সেখানে আন্দোলনের প্রতিচ্ছবি ও প্রতীক শহীদ আবু সাঈদের কোনো ছবি রাখা হয়নি। শহীদ আবু সাঈদকে ছাড়া এই বিপ্লবের কোনো গল্প তৈরি হতে পারে না, আর তার ছবি যেখানে অনুপস্থিত, সেটাকে কোনো ডকুমেন্টারি বলা যায় না।”

ভাষণে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সংসদে ক্ষোভ প্রকাশের বিষয়ে কথা বলতে গিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “ডকুমেন্টারিতে বেগম খালেদা জিয়ার ছবিও স্থান পায়নি। তবে এই ভুলের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভুলের স্বীকারোক্তির পর আমাদের সবার শান্ত থাকা উচিত ছিল। তা না করে এই ক্ষোভ জিইয়ে রেখে জাতীয় সংসদের মতো জায়গা থেকে ওয়াকআউট করাটা একেবারেই বাঞ্ছনীয় হয়নি।”

বর্তমান শাসনব্যবস্থাকে জনগণের নির্বাচিত সরকার হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের কোনো ভুল হলে তা শুধরে দেবেন। তবে আমরা কোনোভাবেই আওয়ামী লীগ হবো না, কারণ তাদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই।”

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের দেশে ফেরার গুঞ্জন ও রাজনৈতিক আলোচনা প্রসঙ্গে নিজের দৃঢ় অবস্থান তুলে ধরে ৮২ বছর বয়সী প্রবীণ এই নেতা হুশিয়ারি দিয়ে বলেন, “দেশে আসুন, রাজপথেই মোকাবিলা হবে। ২৭ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, আর এই ৮২ বছর বয়সেও বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও অধিকার রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যাব। এ দেশের জনগণের স্থায়ী শাসনের জন্য আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করে রেখে যাব।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ, ৭ লাখ টাকার মাছ নিধন

সাকিব,ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মাছের পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি আব্দুর রহিমের...

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর)...

Related Articles

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে...

সুনামগঞ্জে আ.লীগ নেতা বেনজির আহমেদ মানিক গ্রেপ্তার

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিককে...

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান...

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে অতর্কিত বন্দুক হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা...

;