Home জাতীয় অপরাধ ভিডিও ছড়িয়ে পড়ার পর এনসিপি নেতা শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি
অপরাধ

ভিডিও ছড়িয়ে পড়ার পর এনসিপি নেতা শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি

Share
Share

 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া এবং এর আগে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ওঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি।

একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতিমালাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, আগামী দুই কার্যদিবসের মধ্যে এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ এবং ঘটনার ব্যাখ্যা জমা দিতে হবে।

এনসিপির বগুড়া জেলা মিডিয়া সেলের সদস্যসচিব রিগান হোসেন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে তা নিরপেক্ষ, স্বচ্ছ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা দলের নীতি। সব পক্ষের বক্তব্য নেওয়া এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনার কাজ চলছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শওকত ইমরানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে শওকত ইমরানের ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাঁকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়।

এর আগে শনিবার (১ আগস্ট) ইসলামী ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা আশরাফুল ইসলামকে বগুড়া শহরের ফ্লাইওভার এলাকা থেকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগও ওঠে শওকত ইমরানের বিরুদ্ধে। এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এমপিদের ডেকে নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়ে সতর্ক করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলীয় শৃঙ্খলা, নৈতিকতা...

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া...

Related Articles

‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’ কুবিতে ১১ শিক্ষককে ঘিরে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন

‘শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা’–সংক্রান্ত বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে কুমিল্লা...

শেরপুরে হেরোইন-ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

মো. মাকসুদুর রহমান, শেরপুর শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের গুদারাঘাট এলাকায় অভিযান...

শেরপুরে হেরোইন-ইয়াবাসহ দুজন গ্রেপ্তার, জব্দ নগদ টাকা ও ডিজিটাল স্কেল

মোঃ মাকসুদুর রহমান শেরপুর শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের গুদারাঘাট এলাকা থেকে...

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত: ভারতে স্কুলের সামনে শিক্ষিকাকে নৃশংস হত্যা

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের প্রাঙ্গণে প্রকাশ্যে এক স্কুলশিক্ষিকাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে...