Home সাম্প্রতিক সপ্তম বিয়ের পর টাকা হাতিয়ে বৃদ্ধাকে হত্যা, জামায়াত নেতা কারাগারে
সাম্প্রতিক

সপ্তম বিয়ের পর টাকা হাতিয়ে বৃদ্ধাকে হত্যা, জামায়াত নেতা কারাগারে

Share
Share

লক্ষ্মীপুরের এক হত্যা মামলায় অভিযুক্ত জামায়াত নেতা আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ আগস্ট) লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আত্মসমর্পণের পর তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবু বকর ছিদ্দিক কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন এবং চর সামছুদ্দিন গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগ অনুযায়ী, সালেহা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় তিনি চার্জশিটভুক্ত আসামি। তদন্তে পুলিশ দাবি করেছে, সালেহার সঙ্গে আবু বকরের গোপনে বিয়ে হয়েছিল। পরে জমি কেনার জন্য নেওয়া ৩০ লাখ টাকা নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ১৫ জুন রাতে ভাড়াটে ব্যক্তি সেলিমকে দিয়ে সালেহাকে হত্যা করান তিনি।

পরদিন কমলনগরের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে সালেহা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মেয়ে ফাতেমা বেগম মামলা করেন।

তদন্তে গ্রেপ্তার হওয়া সেলিম আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সেলিম ও আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সেলিম কারাগারে থাকলেও আবু বকর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসাইন বলেন, আত্মসমর্পণের পর আবু বকরের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।

এদিকে, সালেহা বেগমের ছেলে শরীফ উদ্দিন ও আরিফুল ইসলাম দাবি করেন, আবু বকর অর্থের লোভে তাদের মাকে গোপনে বিয়ে করেছিলেন এবং পরে বিরোধের জেরে ভাড়াটে ব্যক্তির মাধ্যমে হত্যাকাণ্ড ঘটান। তারা এ মামলায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজা নিয়ে এরদোয়ানের ক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজায় চলমান মানবিক সংকট ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব...

হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম আনার উদ্যোগ নিয়েছেন মৎস্য গবেষকেরা। নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র...

Related Articles

বিষাক্ত চোলাই মদ পান করে ১৯ জনের মৃত্যু

ভারতে তিন দশক ধরে আনুষ্ঠানিকভাবে ‘ড্রাই স্টেট’ হিসেবে ঘোষিত রাজ্য নাগাল্যান্ডে বিষাক্ত...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার...

;