Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম বিশ্বে বিভাজনের আগুন উসকে দিচ্ছে : শেখ ঈসা কাসেম
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম বিশ্বে বিভাজনের আগুন উসকে দিচ্ছে : শেখ ঈসা কাসেম

Share
Share

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত ষড়যন্ত্র ও রাজনৈতিক তৎপরতা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বাহরাইনের জ্যৈষ্ঠ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম। বর্তমানের এই চরম সংকটময় মুহূর্তে ওয়াশিংটন ও তেল আবিবের নীলনকশার পাশাপাশি কয়েকটি আরব দেশের সুবিধাবাদী ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তিনি।

এক বিবৃতিতে এই প্রবীণ ধর্মীয় নেতা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অত্যন্ত পরিকল্পিতভাবে ইসলামী দেশগুলোর ভেতরে বিভেদ ও ভেদাভেদ সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হলো ধর্মের দোহাই দিয়ে মুসলিম উম্মাহর হাজার বছরের সামাজিক ও জাতীয় ঐক্য পুরোপুরি বিনষ্ট করা। তিনি দাবি করেন, মুসলিম দেশগুলোর যৌথ শক্তি, সার্বভৌমত্ব ও বিপুল সম্পদ ধ্বংস করতে পশ্চিমা গোষ্ঠী বিপুল পরিমাণ অর্থ ঢালছে এবং তাদের অনুগত মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।

শেখ ঈসা কাসেম আরও সতর্ক করে বলেন, এ ধরনের ধ্বংসাত্মক প্রচারণার একমাত্র লক্ষ্য হলো পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা জিইয়ে রাখা। তবে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, পরিস্থিতি ও পরিণতি জানা সত্ত্বেও অনেক আরব শাসক আমেরিকা এবং ইসরায়েলের এসব আগ্রাসী নীতিতে সরাসরি কিংবা পরোক্ষভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছেন।

আরব বিশ্বের এই আপসকামিতা ও নীরবতা গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন তিনি। তিনি হুঁশিয়ারি দেন যে, এখনই যদি মুসলিম বিশ্ব এই চক্রান্তের বিরুদ্ধে একতাবদ্ধ না হয়, তবে এর খেসারত পুরো উম্মাহকে দীর্ঘকাল ধরে দিতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

স্পেনে ভয়াবহ দাবানল : কোটি টাকার অনুদান দিয়েছেন লিওনেল মেসি

স্পেনের রাজধানী মাদ্রিদের বিস্তৃত এলাকা জুড়ে ভয়াবহ দাবানলের ঘটনায় গভীর সমবেদনা ও অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। দাবানল-বিধ্বস্ত...

Related Articles

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের বিক্ষোভ, গণমাধ্যমের ওপর কড়াকড়ি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের বর্ষপূর্তিতে তাঁর অবলিম্বে মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে...

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল, থামছে না ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩...

হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছর

জাপানের হিরোশিমায় মার্কিন বাহিনীর ভয়াবহ পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী পালিত হয়েছে।...

মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ কিংবা অন্য কোনো ধর্মের কোনো বাণী বা পঙ্‌ক্তি উচ্চারণ...