সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলে ২৫০টি চীনের তৈরি এসএইচ-১৫ (SH-15) ট্রাক-মাউন্টেড সেলফ-প্রপেলড হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিন্দুর’–এর পর সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ইসলামাবাদের নেওয়া অন্যতম বড় পদক্ষেপ এটি।
চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো (NORINCO) নির্মিত ১৫৫ মিলিমিটার ক্যালিবারের এসএইচ-১৫ হাউইটজারে আধুনিক ফায়ার কন্ট্রোল ও উচ্চ গতিশীলতার সুবিধা রয়েছে।
অস্ত্রটি ৬×৬ চ্যাসিসের ওপর নির্মিত এবং এতে ৪০০ হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
এটি সাধারণ গোলাবারুদ ব্যবহার করে ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আর রকেট-সহায়ক গোলাবারুদ (রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইল) ব্যবহার করলে এর সর্বোচ্চ পাল্লা প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।
হাউইটজারটিতে আধুনিক স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল সিস্টেম ও হাইড্রোলিক ব্যবস্থা থাকায় এটি দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে এবং প্রতি মিনিটে সর্বোচ্চ ছয় রাউন্ড গোলাবর্ষণে সক্ষম।
বিশ্লেষকদের মতে, এই মোতায়েন বেইজিং ও ইসলামাবাদের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার প্রতিফলন। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দুই দেশের সম্পর্ককে ‘অনন্য’ বলে মন্তব্য করেছেন।
এদিকে সামরিক সক্ষমতা জোরদারের অংশ হিসেবে চলতি অর্থবছরে পাকিস্তান তার প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বাড়িয়ে ৩ ট্রিলিয়ন রুপিতে উন্নীত করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালো দিয়ে লিখে দিতে চাই।’ শনিবার...
ByDesk ReportSeptember 19, 2026পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...
ByDesk ReportSeptember 19, 2026সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের...
ByDesk ReportSeptember 22, 2026মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
ByDesk ReportSeptember 21, 2026রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...
ByDesk ReportSeptember 21, 2026কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...
ByDesk ReportSeptember 21, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment