Home সাম্প্রতিক বাগেরহাটে প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে তদবির বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার ১
সাম্প্রতিক

বাগেরহাটে প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে তদবির বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার ১

Share
Share

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট


বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, পদবি ও স্বাক্ষর জাল করে তদবির বাণিজ্যের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১২টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি-সংবলিত একটি সিল এবং একটি স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম।

গ্রেপ্তার কামরুজ্জামান টুকু চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

পুলিশ জানায়, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে একটি চক্র অবৈধ তদবির বাণিজ্য করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালিয়ে কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়।

মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি-সংবলিত একটি সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়েছে। এসব ব্যবহার করে তিনি প্রতিমন্ত্রীর পরিচয় ভাঙিয়ে অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মোংলা থানায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজা নিয়ে এরদোয়ানের ক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজায় চলমান মানবিক সংকট ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব...

হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম আনার উদ্যোগ নিয়েছেন মৎস্য গবেষকেরা। নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র...

Related Articles

বিষাক্ত চোলাই মদ পান করে ১৯ জনের মৃত্যু

ভারতে তিন দশক ধরে আনুষ্ঠানিকভাবে ‘ড্রাই স্টেট’ হিসেবে ঘোষিত রাজ্য নাগাল্যান্ডে বিষাক্ত...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার...

;