Home আন্তর্জাতিক সুদানে আদালতে ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ হারালেন অন্তত ৩৫ জন
আন্তর্জাতিক

সুদানে আদালতে ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ হারালেন অন্তত ৩৫ জন

Share
Share

গৃহযুদ্ধে জর্জরিত উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদানে এবার এক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৩৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দেশটির উত্তর দারফুর প্রদেশের ‘গারা আল-জাওয়াইয়া’ গ্রামে চলমান একটি প্রথাগত আদালতের বিচারকাজ চলাকালে এ বোমা বর্ষণের ঘটনা ঘটে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ভয়াবহ হামলার সত্যতা নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গ্রামটির একটি খোলা স্থানে গাছের নিচে বসে গোত্রীয় বিরোধ নিষ্পত্তির জন্য প্রথাগত বিচারকার্য পরিচালনা করা হচ্ছিল। সে সময় হঠাৎ করেই একটি ড্রোন থেকে সেখানে সরাসরি বোমা ফেলা হয়। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৩৫ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

নিহতদের মধ্যে ৪ জন প্রভাবশালী স্থানীয় সমাজপতি এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ২ জন কমান্ডার রয়েছেন বলে জানা গেছে।উদ্ধারকারীদের মতে, যে গ্রামটিতে হামলা চালানো হয়েছে, সেটি বর্তমানে আরএসএফ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে প্রতিপক্ষ সুদানি সেনাবাহিনী নিয়মিত ওই এলাকায় আকাশপথে বিমান ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের জাতীয় সেনাবাহিনী এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘাত চলে আসছে। এই গৃহযুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধের সাম্প্রতিক ধাপে উভয় পক্ষই ব্যাপকভাবে ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। জাতিসংঘের দেওয়া হিসাব অনুযায়ী, কেবল এ বছরের প্রথম পাঁচ মাসেই ড্রোন হামলায় এক হাজারের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। লাগাতার সংঘর্ষের কারণে সুদানে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট তৈরি হয়েছে এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম...

ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে মেনে নিতে চাপ আসতে পারে: নেতানিয়াহু

ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মেনে নিতে শিগগিরই ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ...

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য...

;