Home আঞ্চলিক হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ নিষিদ্ধ
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ নিষিদ্ধ

Share
Share

বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় এই কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এক জরুরি আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেন।

আদেশে জানানো হয়, হবিগঞ্জ পৌর এলাকায় একই দিনে ও একই সময়ে এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার আহ্বান জানায়। অন্যদিকে, হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই স্থান বেছে নিয়ে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে। প্রধান দুই শিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মীর একই স্থানে জমায়েত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় এলাকাটিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

যেকোনো মুহূর্তের বড় ধরনের সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনশান্তি বিনষ্ট হওয়া রুখতেই স্থানীয় প্রশাসন প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

জারিকৃত আদেশের ফলে হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা তার বেশি লোকের যেকোনো সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করে—এমন সব কর্মকাণ্ডের ওপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রামদাস বিলের সৌন্দর্যবর্ধনে তালগাছ রোপণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র রামদাস বিলের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে তালগাছের চারা রোপণ শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন...

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী...

Related Articles

রাজাকার ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে...

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে...

১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে...

জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায়...

;