Home রাজনীতি সারজিস–পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির কর্মসূচি
রাজনীতি

সারজিস–পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির কর্মসূচি

Share
Share

 

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার রাতে এনসিপির দপ্তর সেলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

দলটির দাবি, হবিগঞ্জে আয়োজিত পদযাত্রা কর্মসূচির সময় মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের সাংগঠনিক ইউনিটকে নিজ নিজ এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

দপ্তর সেলের বার্তায় কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের নির্ধারিত সময়ে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

অন্যদিকে, এনসিপির অভিযোগে হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হলেও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। তবে ভোট...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Related Articles

অনুষ্ঠানে না এলে প্রমোশন-আপগ্রেডেশনের সময় মনে রাখব: কুবি ছাত্রদল আহ্বায়ক

  কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শিক্ষক,...

সীমান্ত হয়ে দেশে ঢুকে যেখানে ‘গোপন সভা’ করেন আ.লীগের সাবেক এমপি

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয়...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ঘোষণা ১১ দলীয় জোটের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া...

সলঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

;