Home বিনোদন ইন্টার মায়ামিতে ক্যাসেমিরো, এবার মেসির সতীর্থ ব্রাজিলিয়ান তারকা
বিনোদন

ইন্টার মায়ামিতে ক্যাসেমিরো, এবার মেসির সতীর্থ ব্রাজিলিয়ান তারকা

Share
Share

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহ্যাম।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি। চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দীর্ঘ ক্যারিয়ারের পর এবার প্রথমবারের মতো লিওনেল মেসির সঙ্গে একই ক্লাবে খেলবেন ক্যাসেমিরো। দীর্ঘদিন এল ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে খেললেও এবার মেসির সতীর্থ হচ্ছেন তিনি।

ইন্টার মায়ামি জানিয়েছে, ক্যাসেমিরো ক্লাবটির ‘ডেজিগনেটেড প্লেয়ার’ (ডিপি) তালিকায় থাকবেন না। বর্তমানে ওই তিনটি ডিপি স্লটে রয়েছেন লিওনেল মেসি, রদ্রিগো দে পল ও জার্মান বার্টারেমে।

তবে ক্যাসেমিরোর দলবদল ঘিরে তদন্ত চালাচ্ছে এমএলএস কর্তৃপক্ষ। এলএ গ্যালাক্সির কাছে তাঁর ‘ডিসকভারি রাইটস’ থাকা সত্ত্বেও ইন্টার মায়ামি সরাসরি খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছে—এমন অভিযোগ উঠেছে। যদিও দুই ক্লাব ইতিমধ্যে সমঝোতায় পৌঁছেছে, তারপরও নিয়মভঙ্গের অভিযোগ খতিয়ে দেখছে লিগ কর্তৃপক্ষ।

ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ক্যাসেমিরো বলেন, পরিবারসহ মায়ামি শহরের প্রতি ভালোবাসা এবং লিওনেল মেসির সঙ্গে খেলার ইচ্ছাই তাঁকে ইউরোপ ও সৌদি আরবের বিভিন্ন ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিতে উদ্বুদ্ধ করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু ‘স্পান্টিক পর্বত’ জয় করে ফেরার পথে মারা যাওয়া পাকিস্তানি পর্বতারোহী ও...

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

Related Articles

এবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে...

সিপিএলে অভিষেকেই মিরাজের ৩ উইকেট, জানালেন বোলিংয়ের রহস্য

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন...

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল...

নব্বইয়ের ভাইরাল ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট

স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নব্বইয়ের দশকের...