Home বিনোদন বিশ্বকাপজয়ী দুই ফুটবলারকে ওজনসমান টমেটো উপহার
বিনোদন

বিশ্বকাপজয়ী দুই ফুটবলারকে ওজনসমান টমেটো উপহার

Share
Share

বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা (গাভি) নিজ শহর লস পালাসিওসে ব্যতিক্রমী সংবর্ধনা পেয়েছেন। নগদ অর্থ বা দামি উপহারের বদলে স্থানীয় কৃষি ঐতিহ্যের প্রতীক হিসেবে তাঁদের প্রত্যেককে দেওয়া হয়েছে শরীরের ওজনের সমান টমেটো।

বিশ্বকাপ জয়ের পর রাজধানী মাদ্রিদে বিজয় উদ্‌যাপন শেষে নিজ শহর লস পালাসিওসে ফেরেন রুইজ ও গাভি। সেখানে সিটি কাউন্সিল তাঁদের সংবর্ধনা জানায়। দুই ফুটবলারের ওজন ৬৮ কেজি হওয়ায় তাঁদের প্রত্যেককে ৬৮ কেজি করে টমেটো উপহার দেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তাঁদের সম্মানে শহরের দুটি ফুটবল ভেন্যুর নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। মারিসমাস ও সান সেবাস্তিয়ান স্টেডিয়ামের নতুন নাম যথাক্রমে ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা (গাভি) স্টেডিয়াম রাখা হবে। বর্তমানে মাঠ দুটি স্থানীয় কয়েকটি ক্লাব ব্যবহার করে।

এর আগে একই শহরে স্পেনের আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার জেসুস নাভাসের নামে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় রুইজ ও গাভির সম্মানেও স্থায়ী উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে দুই ফুটবলারকে একটি স্মৃতিস্তম্ভের প্রতীকী মডেলও উপহার দেওয়া হয়। সিটি কাউন্সিল জানিয়েছে, জেসুস নাভাস, ফাবিয়ান রুইজ ও গাভির সম্মানে হুয়ান হোসে ভাকুয়েরো অ্যাভিনিউতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

এদিকে ওজনসমান টমেটো উপহার দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই স্থানীয় সংস্কৃতি ও কৃষি ঐতিহ্যকে তুলে ধরার এ উদ্যোগের প্রশংসা করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের...

গুগলে ফোন করে আটলান্টিকের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে বলেছিলাম, ওরা রাজি হয়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে নিজের...

আফগানিস্তান ম্যাচের আগের রাতে দুবাইয়ে শপিংয়ে গিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার?

নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে শারজায় গতকাল...

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার বিশ্বরেকর্ড গড়া জয়

৪৩০ রানের বিশাল লক্ষ্য। জিততে হলে গড়তে হতো বিশ্বরেকর্ড। সেই কঠিন চ্যালেঞ্জই...

;