Home বিনোদন ‘কমিটির টিম’ আখ্যা দেওয়ায় মামলার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা
বিনোদন

‘কমিটির টিম’ আখ্যা দেওয়ায় মামলার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

Share
Share

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হেরে শিরোপা হারানোর পর এবার আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলকে ঘিরে পরিকল্পিত সাইবার আক্রমণ, ভিত্তিহীন অভিযোগ এবং ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে কয়েকটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ও ব্যবহারকারীর বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালীন এবং টুর্নামেন্ট শেষে আর্জেন্টিনা দলকে ঘিরে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ইতিমধ্যে একটি বিশেষ আইনজীবী দল গঠন করেছে এএফএ।

প্রতিবেদনে বলা হয়, রাউন্ড অব ১৬-তে মিসরকে ৩–২ গোলে হারানোর পর প্রতিপক্ষ দলের কোচ ও কয়েকজন খেলোয়াড় প্রকাশ্যে ফিফার বিরুদ্ধে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন। তবে ফিফার রেফারিং বিভাগের প্রধান পিয়েরলুইজি কোলিনা সেই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেসের বাক্‌বিতণ্ডা এবং লিসান্দ্রো মার্তিনেজসহ কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিয়েও বিতর্ক তৈরি হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পাদিত ছবি, বিভ্রান্তিকর ভিডিও ও ভুয়া তথ্য ছড়িয়ে আর্জেন্টিনা দল ও অধিনায়ক লিওনেল মেসির ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে এএফএ।

সংস্থাটির আইনজীবীরা বর্তমানে ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্ট, মন্তব্য ও বিভ্রান্তিকর প্রচারণার তথ্য-প্রমাণ সংগ্রহ করছেন।

এএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু ভুয়া তথ্য তৈরি করা ব্যক্তিদের নয়, বরং ইচ্ছাকৃতভাবে এসব বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়াদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান

ভারত থেকে সরকারিভাবে (জিটুজি) আমদানি করা চাল প্রাথমিক পরীক্ষায় খাবার উপযোগী ঘোষণা করা হলেও পরবর্তী পরীক্ষায় এতে পাওয়া গেছে বিষাক্ত উপাদান আফলাটক্সিন। চট্টগ্রামের...

খালেদা জিয়ার মতো আমিও বিনাবিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো তিনিও বিনাবিচারে কারাবরণ করেছেন বলে দাবি করেছেন মডেল ও রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম। নিজের কারাবাসের ইতিহাস...

Related Articles

গুগলে ফোন করে আটলান্টিকের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে বলেছিলাম, ওরা রাজি হয়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে নিজের...

আফগানিস্তান ম্যাচের আগের রাতে দুবাইয়ে শপিংয়ে গিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার?

নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে শারজায় গতকাল...

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার বিশ্বরেকর্ড গড়া জয়

৪৩০ রানের বিশাল লক্ষ্য। জিততে হলে গড়তে হতো বিশ্বরেকর্ড। সেই কঠিন চ্যালেঞ্জই...

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে আবারও প্রচারমূলক লাউডস্পিকার চালুর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার...

;