Home আন্তর্জাতিক কনডম ব্যবহারে আগ্রহ নেই ৯৭% নারী ও ৮৭% পুরুষের
আন্তর্জাতিক

কনডম ব্যবহারে আগ্রহ নেই ৯৭% নারী ও ৮৭% পুরুষের

Share
Share

ভারতে ২০ থেকে ২৪ বছর বয়সী নিয়মিত যৌন সম্পর্কে লিপ্ত পুরুষদের প্রায় ৮০ শতাংশ কনডম ব্যবহার করেন না। একই সঙ্গে নারীদের মধ্যেও কনডম ব্যবহারের হার খুবই কম। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।

বিশ্বের বিভিন্ন দেশে কয়েক বছর ধরে ‘কনডমোলজি’ শীর্ষক এ সমীক্ষা পরিচালিত হলেও ভারতে এবারই প্রথম এটি করা হয়েছে। সমীক্ষায় দেশটিতে কনডম ব্যবহারের প্রবণতা নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

‘কনডমোলজি’ শব্দটি কনজিউমার (Consumer), কনডম (Condom) ও সাইকোলজি (Psychology)—এই তিনটি শব্দের সমন্বয়ে তৈরি। কনডম বাজারসংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান ও তাদের সহযোগী কয়েকটি কোম্পানির সমন্বয়ে গঠিত ‘কনডম অ্যালায়েন্স’ এ সমীক্ষা পরিচালনা করে।

সমীক্ষা অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী যৌন সক্রিয় পুরুষদের ৮০ শতাংশ কনডম ব্যবহার করেন না। অন্যদিকে নারীদের মধ্যে নারী কনডম ব্যবহারের হার মাত্র ৩ শতাংশ।

জনসংখ্যা নিয়ন্ত্রণ, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ এবং যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি কমাতে কনডম ব্যবহারের গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে সমীক্ষায়। এতে বলা হয়েছে, ভারতের মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশের বয়স ২৪ বছর বা তার কম হলেও দেশটিতে কনডম ব্যবহারের প্রবণতা এখনো তুলনামূলকভাবে কম।

বিঃদ্রঃ প্রতিবেদনে উল্লেখিত তথ্য সংশ্লিষ্ট সমীক্ষার দাবি। সমীক্ষার পদ্ধতি, নমুনার আকার ও বৈজ্ঞানিক মূল্যায়নের বিস্তারিত তথ্য প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

নাইজেরিয়ায় বাড়ির সামনে গুলি করে হত্যা ইসলামি বক্তা মাসুসুকাকে

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে বিতর্কিত ইসলামি...

মুসলিমদের ছাড়া ইসরায়েলে কোন দলই সরকার গঠন করতে পারছে না

ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের অভূতপূর্ব ও রেকর্ড ভোটাধিকার প্রয়োগের ফলে দেশটির সামগ্রিক...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

;