Home আন্তর্জাতিক কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে আসায় অতিরিক্ত শুল্কের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক

কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে আসায় অতিরিক্ত শুল্কের হুমকি ট্রাম্পের

Share
Share

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া এবার আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্য বিরোধে নতুন মাত্রা যোগ করেছে। দাবানলের ধোঁয়ায় উত্তর আমেরিকার বিভিন্ন শহরের আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বায়ুদূষণের জন্য কানাডাকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কানাডা সরকারের দুর্বল বন ব্যবস্থাপনা ও প্রশাসনিক ব্যর্থতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বর্তমানে কানাডাজুড়ে ৮৯৬টি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। এর মধ্যে প্রায় ২০০টি আগুন অন্টারিও প্রদেশে জ্বলছে। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড জানিয়েছেন, এসবের মধ্যে ৮১টি দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ট্রাম্পের অভিযোগ, কানাডা তাদের বনাঞ্চল ও ঝোপঝাড় যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ ধোঁয়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে এবং দেশটির নাগরিকরা অস্বাস্থ্যকর ও দূষিত বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বায়ুর বর্তমান মান অত্যন্ত বিপজ্জনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, বিষয়টি নিয়ে তিনি শিগগিরই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনা করবেন। তার দাবি, দাবানলের ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়েছে, তার আর্থিক মূল্য নির্ধারণ করা কঠিন। তবে সেই ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর বিদ্যমান শুল্কের পাশাপাশি অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হবে।

হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই কানাডার প্রতি কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্যনীতি ও অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যুতে তিনি একাধিকবার কানাডার ওপর চাপ সৃষ্টি করেছেন। এর আগে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বাণিজ্য নীতিতে পরিবর্তনের দাবিতে শুল্ক বৃদ্ধির হুমকি দেওয়ার পাশাপাশি একপর্যায়ে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাবও দিয়েছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক...

শাহজালালে ইমিগ্রেশন সিন্ডিকেট: কোড বললেই ছাড়, আটকে যাচ্ছেন প্রকৃত পর্যটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রকৃত ও সাধারণ পর্যটকদের নানা অজুহাতে আটকে হয়রানি করার অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে সংঘবদ্ধ একটি দালাল চক্রের মাধ্যমে যোগাযোগ...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;