Home জাতীয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
জাতীয়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

Share
Share

 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। শুক্রবার (১৭ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। এ বিষয়ে আগেও যা বলেছি, সেটিই পুনর্ব্যক্ত করছি—অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং এ বিষয়ে দেশটিকে তাগাদা দেওয়া হচ্ছে।

একই ব্রিফিংয়ে ভারতীয় এক সাংবাদিক বাংলাদেশে আলোচিত শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামির প্রত্যর্পণ বিষয়ে প্রশ্ন করেন। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ওই অনুরোধ সম্পর্কে তাঁর নির্দিষ্ট তথ্য নেই। তবে যেকোনো প্রত্যর্পণের অনুরোধের ক্ষেত্রে আইনি ভিত্তি ও বিচারিক প্রক্রিয়া বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত মার্চে ভারতীয় পুলিশের হাতে শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার হন। তবে তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি ভারত।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারত যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাঁর পাশে ছিল তিন বছর বয়সী একটি...

গোমস্তাপুরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলার অভিযোগ

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলা এবং প্রায় এক লাখ টাকা মূল্যের কাটিমন আম চুরির অভিযোগ...

Related Articles

আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি’: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার দিনে গণমাধ্যমের ভূমিকা...

ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিড নুর-রাশেদরা বিএনপির এত ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশে যারা নিজেদের বিজয়ী...

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক হোসেন

পদত্যাগ ইস্যুতে দেওয়া এক বিশেষ অডিও সাক্ষাৎকারে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ...

রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন

দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণেই...

;