Home জাতীয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
জাতীয়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

Share
Share

 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। শুক্রবার (১৭ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। এ বিষয়ে আগেও যা বলেছি, সেটিই পুনর্ব্যক্ত করছি—অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং এ বিষয়ে দেশটিকে তাগাদা দেওয়া হচ্ছে।

একই ব্রিফিংয়ে ভারতীয় এক সাংবাদিক বাংলাদেশে আলোচিত শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামির প্রত্যর্পণ বিষয়ে প্রশ্ন করেন। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ওই অনুরোধ সম্পর্কে তাঁর নির্দিষ্ট তথ্য নেই। তবে যেকোনো প্রত্যর্পণের অনুরোধের ক্ষেত্রে আইনি ভিত্তি ও বিচারিক প্রক্রিয়া বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত মার্চে ভারতীয় পুলিশের হাতে শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার হন। তবে তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি ভারত।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারত যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পত্নীতলায় চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩

  নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় লুসাই, ত্রিপুরা, চাকমা ও...

Related Articles

বিশ্বের ৫০ দেশের সুপারস্টারদের তালিকায় শাকিব খান

বিশ্ব চলচ্চিত্রশিল্পে হলিউড ও বলিউডের শক্তিশালী বলয়ের পাশাপাশি স্থান করে নিয়েছেন বিভিন্ন...

কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ড: হাসপাতালের হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর

পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে অবস্থিত ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় ১২ তীর্থযাত্রী নিহত, আহত বহু

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গালিওর জেলায় অবস্থিত ঐতিহাসিক শীতলা মাতা মন্দিরের বাইরে এক...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: রিসোর্টের মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা

পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার পাটুয়ারটেক সমুদ্রসৈকতসংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ...

;