Home বিনোদন ফাইনালে লামিনে যেন সেরাটা খেলতে না পারে, সেটাই চাই: মেসি
বিনোদন

ফাইনালে লামিনে যেন সেরাটা খেলতে না পারে, সেটাই চাই: মেসি

Share
Share

 

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। নিউইয়র্ক–নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে সঙ্গে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

ফাইনালের চাপ নিয়ে মেসি বলেন, ‘চাপ নিয়ে আমরা কখনো ভাবি না। এটাকে স্বাভাবিকভাবেই নিই। মাঠে নেমে নিজের সেরাটা দেওয়া এবং খেলাটা উপভোগ করাই আমাদের লক্ষ্য। আমরা প্রতিযোগিতাপূর্ণ দল, জিততে ভালোবাসি। তবে ফুটবল দলগত খেলা। প্রতিপক্ষও জয়ের জন্যই মাঠে নামে। তাই সব সময় জেতা সম্ভব নয়।’

আটবারের ব্যালন ডি’অরজয়ী আরও বলেন, ‘ছোটবেলাতেই শিখেছি, জয়ের চেয়ে হারই বেশি আসে। সেই অভিজ্ঞতাই আমাকে মানুষ ও ফুটবলার—দুই ক্ষেত্রেই আরও পরিণত করেছে।’

শৈশবে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে তোলা ভাইরাল ছবির প্রসঙ্গও উঠে আসে সংবাদ সম্মেলনে। এ বিষয়ে মেসি বলেন, ‘লামিনে অসাধারণ একজন ফুটবলার। সে এমন একটি ক্লাবে খেলে, যেটিকে আমি সব সময় ভালোবাসি এবং যার সাফল্য কামনা করি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। সামনে তার পুরো ক্যারিয়ার পড়ে আছে। ইতিহাস গড়ার বড় সুযোগ তার সামনে রয়েছে। তবে আমরা চেষ্টা করব, যেন সেটা এবার না হয়।’

তিনি আরও বলেন, ‘আমি যখন তার সঙ্গে ছবি তুলেছিলাম, সে ছিল একেবারে শিশু। আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামব—এটা সত্যিই অবিশ্বাস্য। বর্তমানে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি, কারণ তার ভালো মানে বার্সেলোনারও ভালো। তবে ফাইনালে আমরা এমন একটি ম্যাচ খেলতে চাই, যাতে সে নিজের সেরাটা খেলতে না পারে। যদিও সেটা সহজ হবে না।’

স্পেন দল সম্পর্কে মেসি বলেন, ‘শুধু লামিনে নয়, স্পেনের দলে আরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তাদের খেলার নিজস্ব ধরন আছে। তবে আমাদেরও নিজস্ব শক্তি রয়েছে। সেই শক্তির ওপর ভর করেই আমরা ফাইনালে লড়ব।’

ফুটবলের প্রতি নিজের শৈশবের ভালোবাসার কথাও স্মরণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই প্রচণ্ড আবেগ নিয়ে ফুটবল খেলেছি। সব সময় খেলতে, আনন্দ করতে এবং উপভোগ করতে চেয়েছি। স্কুল, রাস্তা কিংবা ক্লাব—যেখানেই খেলেছি না কেন, ফুটবল ছিল আনন্দের বিষয়। আমাদের সবার শুরুই হয়েছিল পাড়ার দল থেকে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পত্নীতলায় চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩

  নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় লুসাই, ত্রিপুরা, চাকমা ও...

Related Articles

এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি, টিভি চ্যানেলের দায় এড়ানো নিয়ে প্রশ্ন

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার বাংলাদেশের

আবুধাবির উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। লক্ষ্যও ছিল নাগালের মধ্যে। কিন্তু...

ব্যাটিং ধসে চাপে বাংলাদেশ, ১১ ওভারে ৭২ রানে ৩ উইকেট

দারুণ শুরু করেও হঠাৎ ব্যাটিং ধসে পড়েছে বাংলাদেশ। দ্রুত ফিরে গেছেন টপ...

সাবিলার সঙ্গে সম্পর্কের অভিযোগ, বিয়ে ভাঙার দাবি চিত্রগ্রাহক মামুনের প্রেমিকার

  ঢাকাই শোবিজের অভিনেত্রী সাবিলা নূর ও তাঁর স্বামী নেহাল সুনন্দ তাহেরের...

;