Home আন্তর্জাতিক স্পেনে মুসলিম জনসংখ্যা ২৫ লাখ ছাড়াল, প্রায় অর্ধেকই দেশটির নাগরিক
আন্তর্জাতিক

স্পেনে মুসলিম জনসংখ্যা ২৫ লাখ ছাড়াল, প্রায় অর্ধেকই দেশটির নাগরিক

Share
Share

ইউরোপের অন্যতম ঐতিহাসিক দেশ স্পেনে ইসলাম বর্তমানে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি। সাম্প্রতিক এক জনমিতিক (ডেমোগ্রাফিক) সমীক্ষায় দেখা গেছে, দেশটিতে মুসলিম জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে ২৫ লাখের মাইলফলক অতিক্রম করেছে।

সমীক্ষার তথ্য অনুযায়ী, স্পেনে বসবাসকারী মুসলিমদের প্রায় অর্ধেকই এখন দেশটির নাগরিক। তাঁদের একটি বড় অংশ স্পেনে জন্মগ্রহণ করেছেন। আর বাকিরা পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ায় নাগরিকত্ব অর্জন করেছেন।

বিশ্লেষকেরা বলছেন, এ পরিসংখ্যান থেকে বোঝা যায়, মুসলিম সম্প্রদায় এখন আর শুধু অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। তারা স্পেনের মূলধারার সমাজ ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।

বর্তমানে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া, আন্দালুসিয়া এবং রাজধানী মাদ্রিদে মুসলিমদের বসবাস ও জনঘনত্ব সবচেয়ে বেশি। শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে তাঁরা দেশটির সামাজিক ও অর্থনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সমাজবিজ্ঞানীদের মতে, জনসংখ্যাগত পরিবর্তন, সুশৃঙ্খল অভিবাসন এবং নতুন প্রজন্মের বিকাশের কারণে আগামী বছরগুলোতে স্পেনের সমাজ ও সংস্কৃতিতে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি আরও দৃশ্যমান হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

নাইজেরিয়ায় বাড়ির সামনে গুলি করে হত্যা ইসলামি বক্তা মাসুসুকাকে

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে বিতর্কিত ইসলামি...

মুসলিমদের ছাড়া ইসরায়েলে কোন দলই সরকার গঠন করতে পারছে না

ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের অভূতপূর্ব ও রেকর্ড ভোটাধিকার প্রয়োগের ফলে দেশটির সামগ্রিক...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

;