Home জাতীয় অপরাধ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডিবির অভিযানে দুইজন গ্রেপ্তার, মিলল ৮০ পিস মাদক ট্যাবলেট
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডিবির অভিযানে দুইজন গ্রেপ্তার, মিলল ৮০ পিস মাদক ট্যাবলেট

Share
Share

মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০টি মামলার আসামিসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ১১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেন (৪২) এবং দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার জগদ্দল এলাকার মোজাহার আলীর ছেলে মিলন (২৭)।

ডিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় ফারুক হোসেনের পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে ৭০ পিস এবং মিলনের জিন্স প্যান্টের বাম পকেট থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ফারুক হোসেনের বিরুদ্ধে মাদক, মারামারিসহ বিভিন্ন অভিযোগে মোট ৩০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত ছয় মাস পেরিয়ে নতুন মোড় নিয়েছে। প্রায় এক মাসের বিরতির পর চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে ফের সরাসরি...

কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে কঠোর হুইপ বকুল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত একদল...

Related Articles

পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার

স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন...

সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত, এ-বি-সি শ্রেণির বাসা সরাসরি দেবে না আবাসন পরিদপ্তর

সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে...

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগের...

দুদকের অভিযোগ প্রত্যাখ্যান, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য না বদলালে মানহানির মামলা: আসিফ মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন...