Home বিনোদন ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকছে একাধিক চমক
বিনোদন

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকছে একাধিক চমক

Share
Share

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে শুরু একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দলটির মূল কাঠামো অপরিবর্তিত থাকলেও মাঝমাঠ ও রাইট-ব্যাক পজিশনে পরিবর্তন আসতে পারে।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে শেষ মুহূর্তে একাদশ চূড়ান্ত করছেন স্কালোনি। প্রতিপক্ষের শক্তি বিবেচনায় রেখেই তিনি কিছু পরিবর্তনের পরিকল্পনা করছেন।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘প্রতিপক্ষকে মাথায় রেখে আমরা কিছু পরিবর্তন করতে পারি। আমাদের লক্ষ্য সেরা দলটিকেই মাঠে নামানো। ছেলেরা সবাই ভালো অবস্থায় আছে।’

তবে সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারানো ম্যাচের একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। স্কালোনির কোচিং মেয়াদে এটি ছিল চতুর্থবার, যখন তিনি একই একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন। এবারও সেই দলের বেশির ভাগ খেলোয়াড়কে ধরে রাখার পরিকল্পনা রয়েছে। তবে এক বা দুটি পরিবর্তন হতে পারে। বরাবরের মতো ম্যাচের দিনই খেলোয়াড়দের চূড়ান্ত একাদশ জানিয়ে দেবেন আর্জেন্টিনা কোচ।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মাঝমাঠ নিয়ে। পাঁচ ডিফেন্ডারের ফরমেশন ব্যবহারের সম্ভাবনা কম। পরিবর্তন এলে সেটি হতে পারে মিডফিল্ডেই। সে ক্ষেত্রে রদ্রিগো দে পলের জায়গা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মিসরের বিপক্ষে ম্যাচেই তাঁকে বদলি করার কথা ভেবেছিল কোচিং স্টাফ। এরপর জাতীয় দলের শেষ দুই ম্যাচেও তাঁকে বদলি করা হয়েছে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর পরিবর্তে অন্য কাউকে দেখা যেতে পারে।

দে পল না খেললে তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন নিকোলাস গনসালেস কিংবা জুলিয়ানো সিমিওনে।

চলতি বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই স্কালোনির প্রথম দিকের বদলি হিসেবে মাঠে নেমেছেন নিকোলাস গনসালেস। তাঁর পারফরম্যান্সও ছিল নজরকাড়া। তিনি একাদশে জায়গা পেলে বাঁ দিকের মিডফিল্ডে খেলবেন। সে ক্ষেত্রে ডান দিকের অবস্থানে নতুন সমন্বয় করতে হবে।

অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার জুলিয়ানো সিমিওনে স্বাভাবিকভাবে ডান প্রান্তেই খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে তাঁর শুরু একাদশে থাকা কিছুটা চমকই হবে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত শুধু জর্ডানের বিপক্ষে ম্যাচেই শুরু থেকে খেলেছেন তিনি। এর আগে স্কালোনির অধীনে হন্ডুরাস, আইসল্যান্ড ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ এবং বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও চিলির বিপক্ষে শুরুর একাদশে ছিলেন সিমিওনে।

এ ছাড়া রাইট-ব্যাক পজিশনেও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। যদিও গনসালো মন্তিয়েলের তুলনায় নাহুয়েল মোলিনাই এখনো স্কালোনির প্রথম পছন্দ।

সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা (অথবা গনসালো মন্তিয়েল), ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল (অথবা জুলিয়ানো সিমিওনে/নিকোলাস গনসালেস), লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...

Related Articles

ভারতকে বিশ্বকাপ উপহার দিতে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া

লিঙ্গান্তরের পর অবশেষে ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন...

বিসিবির মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন রাবিদ ইমাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দীর্ঘদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাবিদ...