Home জাতীয় দুর্ঘটনা শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
দুর্ঘটনা

শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় বজলুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়কের ঝিল্লির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বজলুর রহমান উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের মৃত গুদোর মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আসরের নামাজ আদায় শেষে মহাসড়ক পার হচ্ছিলেন বজলুর রহমান। এ সময় সোনামসজিদগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি চালকসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘাতক মোটরসাইকেল ও এর চালককে শনাক্তে কাজ করছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য...

হুতিদের হামলায় ‘তছনছ’ সৌদি আরামকোর সদর দপ্তর

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবারের ওই...

Related Articles

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলাসহ ১০ জনের

কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী লায়লা জাহান নাবিলাসহ...

কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু, আহত ৩৫

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭...

কালিয়াকৈরে ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ওষুধ...

চাকরির প্রলোভনে রাশিয়ায় পাঠিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথমদিনেই ১৭ বাংলাদেশির মৃত্যু

চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের...

;