Home বিনোদন মরক্কোর বিদায়ে গ্যালারিতে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি
বিনোদন

মরক্কোর বিদায়ে গ্যালারিতে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

Share
Share

বিশ্বকাপে মরক্কোর প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা গেছে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে। চলতি আসরেও দলটির প্রতিটি ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন তিনি। তবে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিদায়ের পর নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী।

ম্যাচ শেষে গ্যালারিতেই কান্নায় ভেঙে পড়েন নোরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চোখের জল মুছছেন তিনি। এ সময় পাশে থাকা এক ব্যক্তি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পুরো ম্যাচজুড়ে মরক্কোর লাল জার্সি পরে গ্যালারি থেকে দলকে সমর্থন দিতে দেখা যায় তাকে।

স্টেডিয়ামে পৌঁছাতেও ভোগান্তিতে পড়তে হয় নোরাকে। যুক্তরাষ্ট্রের বস্টনে তীব্র যানজটে আটকে গেলে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে হেঁটেই স্টেডিয়ামে পৌঁছান। তবু খেলা শুরুর আগেই নিজের নির্ধারিত আসনে বসতে সক্ষম হন।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা মরক্কো শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে আর চমক দেখাতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফ্রিকার প্রতিনিধিরা।

পরাজয়ের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে মরক্কো দলের প্রতি গর্ব প্রকাশ করেন নোরা ফাতেহি। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমিসহ পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, গত এক বছর ধরে আশরাফ হাকিমি ও নোরা ফাতেহির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

ভারতে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান করেছেন ৩০ বছর...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পশ্চিমবঙ্গ থেকে জয়পুরহাটে যুবক

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে...

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

;