Home জাতীয় দুর্ঘটনা শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
দুর্ঘটনা

শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় বজলুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়কের ঝিল্লির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বজলুর রহমান উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের মৃত গুদোর মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আসরের নামাজ আদায় শেষে মহাসড়ক পার হচ্ছিলেন বজলুর রহমান। এ সময় সোনামসজিদগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি চালকসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘাতক মোটরসাইকেল ও এর চালককে শনাক্তে কাজ করছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

চাকরির প্রলোভনে রাশিয়ায় পাঠিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথমদিনেই ১৭ বাংলাদেশির মৃত্যু

চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায়...

ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও মল চত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেট...

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি...

;