Home জাতীয় খিলগাঁওয়ে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ
জাতীয়

খিলগাঁওয়ে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ

Share
Share

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় একটি ভাড়া বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সাইফুল ইসলামকে থানায় নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে দক্ষিণ গোড়ান আলিয়া মাদ্রাসাসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ভাই মো. চান মিয়া জানান, প্রায় আট মাস আগে কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা ও পেশায় ফুড ডেলিভারি রাইডার সাইফুল ইসলামের সঙ্গে মারিয়ার বিয়ে হয়। বিয়ের পর তারা দক্ষিণ গোড়ান এলাকায় একটি বাসার নিচতলায় ভাড়া থাকতেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে মারিয়ার মুঠোফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে সাইফুল ইসলামকে ফোন করলে তিনি বাসায় গিয়ে দেখে আসতে বলেন। এরপর স্বজনেরা বাসায় গিয়ে রান্নাঘরসংলগ্ন বারান্দার মেঝেতে মারিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় একটি দাগও দেখতে পান।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রাত ১১টা ২০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবার নাম মো. মহসিন। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নয়নাবাদ ইউনিয়নের হাতকান্দা নয়াপাড়া গ্রামে। সানজিদা আক্তার মারিয়া লালমাটিয়া মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খিলগাঁও থানা–পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মিসরের পাশে নিউইয়র্কের মেয়র, আর্জেন্টিনা ম্যাচে বললেন ‘ডাকাতি’ হয়েছে

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মিসরের হারের পর রেফারিং নিয়ে বিতর্ক এখনো থামেনি। এবার মিসরের পক্ষে অবস্থান নিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র...

মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তারের দাবি

ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ কক্সবাজারের চকরিয়া থেকে নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি...

Related Articles

চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা

চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বন্যা পরিস্থিতি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ধীরে...

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে...

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডা. শফিকুর রহমান, পানিতে নেমে খোঁজ নিলেন ক্ষতিগ্রস্তদের

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত গুনাগরি এলাকায় ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন...

‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন 

মন্ত্রিসভা ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার...