Home বিনোদন কুর্তোয়ার চোটে সুযোগ, এক ভুলেই বেলজিয়ামের বিদায়ের খলনায়ক ল্যামেন্স
বিনোদন

কুর্তোয়ার চোটে সুযোগ, এক ভুলেই বেলজিয়ামের বিদায়ের খলনায়ক ল্যামেন্স

Share
Share

থিবো কুর্তোয়ার চোটে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে বেলজিয়ামের গোলপোস্ট সামলানোর সুযোগ পেয়েছিলেন সেন্নে ল্যামেন্স। কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ২৪ বছর বয়সী এই গোলরক্ষক। শেষ মুহূর্তের এক ভুলে বেলজিয়ামের বিশ্বকাপ-স্বপ্ন ভেঙে যায়। স্পেনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ল্যামেন্স।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কুর্তোয়া। তার পরিবর্তে নামেন ল্যামেন্স। তখন ম্যাচের স্কোর ছিল ১-১। সবাই যখন অতিরিক্ত সময়ের অপেক্ষায়, ঠিক তখনই স্পেনের ডিফেন্ডার পাও কুবার্সির দূরপাল্লার শট তালুবন্দি করতে ব্যর্থ হন তিনি। বলটি হাত ফসকে সামনে চলে এলে রিবাউন্ড থেকে গোল করেন মিকেল মেরিনো। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেমিফাইনালে ওঠে স্পেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষকের জন্য এটি ছিল জাতীয় দলের হয়ে মাত্র তৃতীয় ম্যাচ। এর আগে ২০২৫ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে লিচেনস্টাইনের বিপক্ষে ৭-০ গোলের জয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। পরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলেন, যেখানে বেলজিয়াম ৫-২ ব্যবধানে জয় পায়।

চলতি মৌসুমেই ল্যামেন্সকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে দলে নিতে ইংলিশ ক্লাবটির খরচ হয়েছে ২ কোটি ১০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা। ওল্ড ট্র্যাফোর্ডে নিয়মিত একাদশের গোলরক্ষক হওয়ার লক্ষ্য নিয়েই নতুন যাত্রা শুরু করেছেন তিনি।

বেলজিয়ামের ক্লাব ব্রুগের একাডেমি থেকে উঠে এলেও সেখানে নিয়মিত সুযোগ পাননি ল্যামেন্স। পরে রয়্যাল অ্যান্টওয়ার্পে যোগ দিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন এবং জাতীয় দলে জায়গা করে নেন।

মজার বিষয় হলো, ল্যামেন্সের ফুটবলজীবন শুরু হয়েছিল গোলরক্ষক হিসেবে নয়, আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে। তার বাবা বেলজিয়ান সংবাদমাধ্যম Nieuwsblad-কে বলেছিলেন, ‘সে যেকোনো কোণ থেকে সহজেই গোল করতে পারত।’ তবে ছোটবেলা থেকেই গোলরক্ষক হিসেবেও তার দক্ষতা ছিল। শেষ পর্যন্ত গ্লাভস হাতে নেওয়ার সিদ্ধান্তই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

জাতীয় দলে সুযোগ পাওয়ার পর কুর্তোয়াকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করেছিলেন ল্যামেন্স। তিনি বলেছিলেন, ‘থিবো কুর্তোয়া সবসময় আমার বড় অনুপ্রেরণা। ছোটবেলা থেকে তাকে দেখে বড় হয়েছি। তার সেভগুলো বিশ্বমানের।’

ফুটবলের বাইরে বিভিন্ন খেলাধুলা অনুসরণ করতে ভালোবাসেন ল্যামেন্স। বই পড়াও তার অন্যতম শখ। তার প্রিয় বই ব্রাজিলীয় লেখক পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট।

দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি খেলাধুলার বড় ভক্ত। অন্য খেলোয়াড়দের প্রস্তুতি এবং তারা কীভাবে নিজেদের খেলাকে দেখে, তা জানতে ভালো লাগে। বিশেষ করে এনবিএতে কোবে ব্রায়ান্ট ও লেব্রন জেমসকে অনুসরণ করি।’

এদিকে, কুর্তোয়ার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৮ বছর। তিনি জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে ভবিষ্যতের বেলজিয়াম দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে ল্যামেন্সকেই ভাবা হচ্ছে।

স্পেনের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে চোট পান কুর্তোয়া। পানির বিরতির সময় চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যথার কারণে বদলি হতে বাধ্য হন। মাঠ ছাড়ার সময় তাকে আবেগাপ্লুতও দেখা যায়।

ম্যাচ শেষে নিজের চোট নিয়ে কুর্তোয়া বলেন, ‘কোয়াড্রিসেপসে অনেক ব্যথা অনুভব করছিলাম। গোলপোস্টে দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল না, কিন্তু দূরপাল্লার শট সামলাতে কষ্ট হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত কোচ রুডি গার্সিয়া আমাকে বদলি করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমার কোনো আপত্তি নেই। দলের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে, স্পেনের জয়ের নায়ক হয়ে ওঠেন মিকেল মেরিনো। মাত্র দুই মিনিট আগে মাঠে নেমেই ল্যামেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন আর্সেনালের এই মিডফিল্ডার।

এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করা অবশ্য মেরিনোর জন্য নতুন নয়। এর আগে পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোতেও বদলি হিসেবে নেমে গুরুত্বপূর্ণ গোল করেছিলেন তিনি।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত মেরিনো বলেন, ‘আমি খুবই আনন্দিত। এখনো বিশ্বাস করতে পারছি না। একবার এমনটা ঘটেছিল, আবারও হলো। আমার মনে হয়, আপনি যদি প্রস্তুত থাকেন, সুযোগ আবারও আসবে। জীবনের এই মুহূর্তটা আমি উপভোগ করছি।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা পূজামণ্ডপকে লক্ষ্যবস্তু করতে পারে। এ...

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে...

Related Articles

ভারতে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান করেছেন ৩০ বছর...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পশ্চিমবঙ্গ থেকে জয়পুরহাটে যুবক

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে...

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

;