‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গোমস্তাপুর উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরননেসা বাবলী।
বক্তারা পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...
ByDesk ReportSeptember 8, 2026নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...
ByDesk ReportSeptember 8, 2026জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র...
ByDesk ReportSeptember 9, 2026ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু...
ByDesk ReportSeptember 9, 2026‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে...
ByDesk ReportSeptember 9, 2026মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর মহাদেবপুরে এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট ও...
ByDesk ReportSeptember 9, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment