Home জাতীয় অপরাধ ​রাজবাড়ীতে ৩ লক্ষাধিক টাকার হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

​রাজবাড়ীতে ৩ লক্ষাধিক টাকার হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Share
Share

আল আমিন খোকন, রাজবাড়ী


রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ১,০৫০ পুরিয়া হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। আজ শনিবার (৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোসা বন্যা বেগম (২৮) ও পিংকি আক্তার (৩০)। বন্যা বেগম গোয়ালন্দঘাটের সোহরাব মন্ডলপাড়ার তুহিন মোল্লার স্ত্রী এবং পিংকি আক্তার উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী।

​র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল মনোরমা সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১০ এর সিনি: সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
​তিনি আরও জানান, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব বদ্ধপরিকর এবং সমাজ থেকে মাদক, অস্ত্র ও সন্ত্রাস দূর করতে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার ফ্রি পিজ্জা

ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগান লাল কার্ড দেখানোর পর ৬০ হাজার মিডিয়াম পিজ্জা বিনা মূল্যে দেওয়ার ঘোষণা বাস্তবায়ন করতে যাচ্ছে ডমিনোজ। বিশ্বকাপ...

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি...

Related Articles

রাজশাহীকে আরও সুন্দর মহা নগরী করা হবে

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা ফুলতলা নদীর...

নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জমি লিখে নিয়ে মাকে বাড়ীর বাইরে ফেলে এসেছিলেন...

‎প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবাধে চলছে বিষ প্রয়োগ ও...

‎সুন্দরবনে হরিণ শিকারের অপরাধে চারজন আটক: বন বিভাগের জালে কুখ্যাত শিকারি চক্র

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ পাতার সময় চারজন পেশাদার...