Home আন্তর্জাতিক খামেনির জানাজা সম্পন্নের জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প
আন্তর্জাতিক

খামেনির জানাজা সম্পন্নের জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

Share
Share

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন করার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র এক সপ্তাহের জন্য আলোচনায় বিরতি দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এ দাবি করেন। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে খুবই আগ্রহী।

ট্রাম্প বলেন, ‘আমরা ইরানকে কঠোরভাবে আঘাত করেছি। তারা সমঝোতায় আসতে মরিয়া। তারা খুবই সমঝোতা করতে চায়। মানবিক কারণে তাদের নেতার জানাজা ও দাফনের জন্য আমরা এক সপ্তাহ সময় দিয়েছি।’

ভাষণে ট্রাম্প সাম্প্রতিক বিভিন্ন সামরিক অভিযানের কথাও তুলে ধরেন। তিনি দাবি করেন, ভেনেজুয়ায় যুক্তরাষ্ট্র দ্রুত সফল অভিযান পরিচালনা করেছে।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন দেশ বলে উল্লেখ করেন। একই সঙ্গে দেশে কমিউনিজমের পুনরুত্থান নিয়ে সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র কখনোই কমিউনিস্ট রাষ্ট্র হবে না।’

তবে খামেনির জানাজা সম্পন্নের জন্য ইরানকে সময় দেওয়ার বিষয়ে ট্রাম্পের এ বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আনাদোলু নিউজ এজেন্সি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়ির আঙিনার একটি কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

দেওয়ানগঞ্জে এইচএসসির প্রথম দিনে মোবাইল ফোন সঙ্গে রাখায় বহিষ্কার ২ পরীক্ষার্থী

এমরান হোসেন, জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে রাখার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার...

Related Articles

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে রাজধানী মস্কোর আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করতে...

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত...

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত...

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শেহবাজ শরিফ

  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়...