Home বিনোদন ৯৬ বছরের ইতিহাসে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো
বিনোদন

৯৬ বছরের ইতিহাসে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

Share
HOUSTON, TEXAS - JUNE 23: Cristiano Ronaldo #7 of Portugal celebrates scoring his team's first goal during the FIFA World Cup 2026 Group K match between Portugal and Uzbekistan at Houston Stadium on June 23, 2026 in Houston, Texas. (Photo by Charlotte Wilson/Getty Images)
Share

বিশ্বকাপের নকআউটে সর্বোচ্চ বয়সে শুরুর একাদশে নেমে রেকর্ড রোনালদোর

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে মাঠে নেমেই নতুন রেকর্ড গড়লেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার কানাডার টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের হয়ে শুরুর একাদশে নেমে এই কীর্তি গড়েন তিনি।

৪১ বছর ৪ মাস ২৭ দিন বয়সে রোনালদো এখন বিশ্বকাপের নকআউট পর্বে শুরুর একাদশে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়। এর আগে এই রেকর্ড ছিল বসনিয়া ও হার্জেগোভিনার এডিন জেকোর দখলে। যুক্তরাষ্ট্রের কাছে ২–০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের ম্যাচে জেকো এই রেকর্ড গড়েছিলেন। এবার তাঁকে ছাড়িয়ে গেলেন রোনালদো।

রোনালদো এখন পর্যন্ত ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া তিনজন ফুটবলারের একজন। জাতীয় দলের হয়ে এরই মধ্যে তিনি একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) ও দুটি উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছেন।

বিশ্বকাপের নকআউট পর্বে শুরুর একাদশে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়দের তালিকায় রোনালদোর পরেই আছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। এই ম্যাচে তাঁর বয়স ৪০ বছর ২৯৬ দিন। তৃতীয় স্থানে আছেন এডিন জেকো, যার বয়স ছিল ৪০ বছর ১০৬ দিন। চতুর্থ স্থানে রয়েছেন পর্তুগালের পেপে। ২০২২ বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচে মাঠে নামার সময় তাঁর বয়স ছিল ৩৯ বছর ২৮৩ দিন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের পর লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত তরুণীর নাম...

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বিদ্যমান তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের অদূরদর্শিতা, আত্মঘাতী নীতি এবং নিজস্ব ব্যবসায়ী বন্ধুদের অনুচিত সুবিধা প্রদানকে দায়ী...

Related Articles

নব্বইয়ের ভাইরাল ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট

স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নব্বইয়ের দশকের...

‘ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব না’: মেঘনা আলমের আক্ষেপ

ব্যক্তিগত জীবন, পোশাক ও সামাজিক অবস্থান নিয়ে প্রায়শই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন সময়ের...

‘তিন নম্বর জন ডান’: ভক্তদের চমকে দিয়ে নতুন অতিথির ছবি প্রকাশ পরীমণির

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও খবরের শিরোনামে এসেছেন এক রহস্যময়...

শুটিং করছিলেন মৌসুমী, হঠাৎ জানলেন সালমান শাহ মারা গেছে, এরপর…

তিরিশ বছর আগের আজকের দিনে বিএফডিসিতে ‘সুখের ঘরে দুখের আগুন’ সিনেমার শুটিং...