Home জাতীয় আইন-বিচার জামিন পেলেন কণ্ঠশিল্পী সাবেক এমপি মমতাজ
আইন-বিচার

জামিন পেলেন কণ্ঠশিল্পী সাবেক এমপি মমতাজ

Share
Share

 

দুই হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার তাঁর করা আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন, মোতাহার হোসেন সাজু ও খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

আদেশের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, ঢাকার কোতোয়ালি থানার একটি হত্যা মামলা, মানিকগঞ্জের সিঙ্গাইর থানার একটি হত্যা মামলা এবং হরিরামপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট মমতাজ বেগমের জামিন মঞ্জুর করেছেন। পৃথক তিনটি মামলায় আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত এ আদেশ দেন।

তিনি আরও বলেন, মমতাজ বেগমের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে সোমবার তিনটি মামলায় জামিন পেয়েছেন তিনি। এর আগে আশুলিয়া থানার একটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গত ১৫ জুন হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পর চেম্বার আদালত আশুলিয়া থানার হত্যা মামলা এবং মিরপুর মডেল থানার হত্যা মামলায় দেওয়া জামিন স্থগিত করেন। ফলে অন্য মামলাগুলোর কারণে তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না।

লোকসংগীতশিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানে আফগান শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টাল শিক্ষা স্থগিত

পাকিস্তানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের জন্য মেডিকেল ও ডেন্টাল শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে দেশটির মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি)। একই সঙ্গে নতুন করে...

গুজবে হুড়োহুড়ি, ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি বিখ্যাত হিন্দু মন্দিরে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া আতঙ্কে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। এতে...

Related Articles

মুন্সীগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক...

গাজীপুরের জঙ্গলে মিলল ১২টি ঘোড়ার কাটা মাথা ও হাড়গোড়: এলাকায় তীব্র আতঙ্কের ছায়া

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর একযোগে ১২টি ঘোড়া জবাই করার চাঞ্চল্যকর খবর...

চাঁদপুরে নেশাগ্রস্ত অবস্থায় কর্মসূচিতে যোগদান: পদ হারালেন বিএনপি নেতা

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত থাকার অভিযোগে...

ফরিদপুরে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলায় ইয়াবাসহ মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামের এক তরুণীকে...