Home জাতীয় রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার
জাতীয়

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

Share
Share

মো: গোলাম কিবরিয়া রাজশাহী


রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি মো. রাকিব উর রহমান (২২) রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দাবি, র‍্যাব-৫ (রাজশাহী) ও র‍্যাব-৪ (মিরপুর)-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে পলাতক আসামিকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। দীর্ঘ অনুসন্ধানের পর রাজধানীর মিরপুর-১ এলাকার মধ্য পাইকপাড়ার গ্রীনভিউ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গতকাল রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুন সকালে চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান রাকিব। এ নিয়ে পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি বাড়ির উঠানে থাকা একটি ভারী কাঠের মুণ্ডর দিয়ে বাবা রেজাউল করিমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর রাকিব পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম বাদী হয়ে ২৩ জুন চন্দ্রিমা থানায় ছেলে রাকিবকে প্রধান আসামি করে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা করেন। এরপর থেকেই তাঁকে গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে আসছিল।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে রাজধানীর মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাদকের করাল গ্রাস থেকে তরুণদের রক্ষায় কার্যকরি পদক্ষেপের আহ্ববান

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার যুব বিভাগ। শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের...

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধান আটক

বাগেরহাট প্রতিনিধি সুন্দরবনের কয়রা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিত একটি বনদস্যু দলের প্রধান রবিউল ইসলাম গুলিবিনিময়ের পর আহত অবস্থায় আটক...

Related Articles

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু...