Home জাতীয় অপরাধ নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক
অপরাধ

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

Share
Share

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে মেঘনা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ আলী নরসিংদী শহরের কামারগাঁও এলাকার আবদুর রব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি সেতু এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলী কয়েকজনের সহযোগিতায় একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে মেঘনা নদীতে ফেলে দেন। এতে কুকুরটি পানিতে তলিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এ আর এম আল মামুন বলেন, ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতড়া ইউনিয়নের কুমারপুর উচ্চবিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষায় ৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৯ জন পাস করেছিল। তবে এক...

মাটি খুঁড়তেই মিলল ধাতব বস্তু, সেনাবাহিনী এসে উদ্ধার করলো ৯৬টি মাইন

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি কাটতে গিয়ে পাওয়া ছয়টি ধাতব বস্তু নিয়ে তদন্তে নেমে ৯৬টি মাইন উদ্ধার করেছে সেনাবাহিনীর...

Related Articles

সাংবাদিক মাসুদা লাবনীকে প্রাণনাশের হুমকির অভিযোগ, ডিআরইউর নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও নিউজ২৪-এর সাংবাদিক মাসুদা খাতুন (মাসুদা...

মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৪

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময়...

এসএসসিতে পাঁচ বিষয়ে অকৃতকার্য, চট্টগ্রামে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় এসএসসি পরীক্ষায় পাঁচ বিষয়ে অকৃতকার্য হওয়ার পর আদনানুজ্জামান...

ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মর্মান্তিক মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের ভয়াবহ হামলা থেকে সন্তানকে রক্ষা করতে গিয়ে আক্কাস খান...