Home জাতীয় শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ
জাতীয়

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

Share
Share

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত গঠন এবং সাহিত্যে অনন্য অবদানের জন্য স্মরণীয় শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ।

১৯২৯ সালের ৩ মে তৎকালীন ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন জাহানারা ইমাম। তাঁর বাবা সৈয়দ আবদুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং মা সৈয়দা হামিদা বেগম। পরিবারের ডাকনাম ছিল ‘জুড়ু’।

বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে তাঁর শৈশব ও শিক্ষাজীবন কাটে। ১৯৪৫ সালে কলকাতার লেডি ব্র্যাবোর্ন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষকতা জীবন শুরু করেন ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে। পরবর্তীতে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তাঁর জীবনে গভীর শোক বয়ে আনে। তাঁর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শফি ইমাম রুমী পাকিস্তানি বাহিনীর হাতে আটক হয়ে শহীদ হন। একই সময়ে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যান তাঁর স্বামী শরীফ ইমাম। স্বাধীনতার পর রুমীর সহযোদ্ধারা তাঁকে ‘শহীদ জননী’ হিসেবে সম্মানিত করেন। এরপর থেকেই তিনি দেশের মুক্তিযোদ্ধাদের জননী হিসেবে পরিচিতি লাভ করেন।

মুক্তিযুদ্ধের দিনগুলোর অভিজ্ঞতা নিয়ে লেখা তাঁর দিনপঞ্জি ‘একাত্তরের দিনগুলি’ বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে অন্য জীবন, বুকের ভিতরে আগুন, দুই মেরু, নিঃসঙ্গ পাইন, ক্যানসারের সঙ্গে বসবাস এবং প্রবাসের দিনলিপি

স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তিনি সোচ্চার ভূমিকা পালন করেন। ১৯৯২ সালে তিনি ‘একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি’র আহ্বায়ক হন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণ-আদালত গঠনে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে দেশজুড়ে এ বিষয়ে জনমত গড়ে ওঠে।

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ১৯৯৪ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি মারা যান। পরে তাঁর মরদেহ দেশে এনে ঢাকায় দাফন করা হয়।

দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে জাহানারা ইমাম আজও বাঙালি জাতির অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতীক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার...

কুমিল্লার মুরাদনগরে ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ মো: ইয়াছিন সরকার, কুমিল্লা অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার এক ব্যক্তিকে...

Related Articles

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক

মো. মাকসুদুর রহমান, শেরপুর শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের...

সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্ন, দস্যু আতঙ্ক ও জলবায়ুর প্রভাবে সংকটে মৌয়াল

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট চলতি মৌসুমে সুন্দরবন থেকে মধু আহরণ গত...

মোংলায় যুদ্ধজাহাজ মেরামতে বিশেষ ডকিং সুবিধা: নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামত সক্ষমতা...

চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ: ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

ম. ম. রবি ডাকুয়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরকে ঘিরে মোংলা বন্দরের সম্প্রসারণ...