Home জাতীয় অপরাধ শেরপুরে অভিযানে ২৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
অপরাধ

শেরপুরে অভিযানে ২৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

Share
Share

নিজস্ব প্রতিবেদক, শেরপুর


শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ২৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে জরিমানাও করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) শহরের নয়ানী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস প্রসিকিউশন প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়ানী বাজারের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ওই প্রতিষ্ঠানের ফিরোজ আহমেদ (২২)-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে শেরপুর পুলিশ লাইন্সের সদস্যরা সার্বিক সহায়তা দেন।

পরিবেশ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদির সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের ১৫ জনই নওগাঁ, নাটোর ও রাজশাহীর বাসিন্দা

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে প্রাণ হারানো ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। উদ্ধার...

দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে চলতি আগস্টে আরও ১০০টি উপজেলা...

Related Articles

ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মর্মান্তিক মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের ভয়াবহ হামলা থেকে সন্তানকে রক্ষা করতে গিয়ে আক্কাস খান...

দেবিদ্বারে কুপিয়ে টুকরা টুকরা করে ১১টি পলিথিনে রাখা হলো নারীর মরদেহ

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজ এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে ১১টি...

সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সারা দেশে সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার...

মেসিকে হত্যার হুমকি, ছিল আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাও

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে...