Home বিনোদন নিউইয়র্কে প্রস্তুতির ইঙ্গিত, বিয়ে কি এবার টেইলর–ট্রাভিসের?
বিনোদন

নিউইয়র্কে প্রস্তুতির ইঙ্গিত, বিয়ে কি এবার টেইলর–ট্রাভিসের?

Share
Share

পপসংগীতের জগতে টেইলর সুইফট এখন একটি বৈশ্বিক ব্র্যান্ড। অন্যদিকে আমেরিকান ফুটবলের তারকা ট্রাভিস কেলসি মাঠের পরিচিত মুখ। কয়েক বছর ধরে তাঁদের সম্পর্ক বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবার সেই আগ্রহের নতুন বিষয় হয়ে উঠেছে তাঁদের সম্ভাব্য বিয়ে।

যদিও টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করেননি, তবে নিউইয়র্কে সাম্প্রতিক কিছু ঘটনা নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। রাস্তা বন্ধের অনুমতি, হোটেল বুকিং, নিরাপত্তা সংস্থার প্রস্তুতি এবং শহরের মেয়রের মন্তব্য—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

২০২৩ সালে প্রকাশ্যে আসে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির সম্পর্ক। এরপর কনসার্ট, ফুটবল ম্যাচ ও বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়।

২০২৫ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে যুগল ছবি প্রকাশ করে তাঁরা বাগ্‌দানের ঘোষণা দেন। ছবির ক্যাপশনে রসিকতা করে লিখেছিলেন, ‘তোমাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছে।’ এরপর থেকেই তাঁদের বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয় জল্পনা।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাঁদের বিয়ের আয়োজন হতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

খবরে বলা হয়েছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেন ঘিরে কয়েকটি রাস্তা ২ থেকে ৪ জুলাই পর্যন্ত আংশিকভাবে বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছে। একই সঙ্গে কয়েক শ অতিথির জন্য অস্থায়ী অবকাঠামো নির্মাণের অনুমতিও চাওয়া হয়েছে। নিউইয়র্কের ব্যস্ততম এলাকায় এমন প্রস্তুতি বড় কোনো আয়োজনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

এ ছাড়া নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতাও আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পেন স্টেশন এলাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সম্ভাব্য ভিড় ও বিশেষ আয়োজন সম্পর্কে আগাম সতর্ক করা হয়েছে।

বিভিন্ন সূত্রের বরাতে আরও জানা গেছে, নিউইয়র্কের কয়েকটি বিলাসবহুল হোটেলে জুলাইয়ের শুরুতে বড় পরিসরে বুকিং দেওয়া হয়েছে। সম্ভাব্য অতিথিদের তালিকায় আমেরিকান ফুটবল অঙ্গনের কয়েকজন পরিচিত তারকার নামও রয়েছে বলে আলোচনা চলছে। তবে এসব তথ্যের কোনো স্বাধীন বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শহরের গ্রীষ্মকালীন আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে তিনি টেইলর সুইফটের সম্ভাব্য বিয়ের প্রসঙ্গ উল্লেখ করেন। তাঁর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়ে যায়।

এদিকে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথমে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ওয়াচ হিলে টেইলর সুইফটের সমুদ্রতীরবর্তী বাড়িতে বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। তবে পরিকল্পনার তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় পরে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এখন পর্যন্ত টেইলর সুইফট বা ট্রাভিস কেলসির পক্ষ থেকে বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি আপাতত জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় পরীক্ষায় অসদুপায়, দুই শিক্ষার্থী বহিষ্কার

নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পরীক্ষা চলাকালে তাঁদের কাছ থেকে...

বমির চিকিৎসা নিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ

বরিশাল জেনারেল হাসপাতালে বমি ও শারীরিক দুর্বলতার চিকিৎসা নিতে আসা চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গর্ভপাতের জন্য ব্যবহৃত ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। ওষুধ...

Related Articles

৬৪ রানে অলআউট বাংলাদেশ, বোলারদের দারুণ লড়াইয়ে অস্ট্রেলিয়াও চাপে

৬৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর কাজটা কঠিনই ছিল। ব্যাটারদের...

সালমানের বোন অর্পিতার রেস্তোরাঁয় এক পদ ১০ হাজার, পানীয় লাখ টাকা

বলিউডের অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে এবার...

রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেননি, জানালেন স্ত্রী

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—সম্প্রতি এমন খবর ছড়িয়ে...

মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’: শাবনূরের ৫ শব্দের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’-সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও সফল অভিনেত্রী...