Home জাতীয় এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির
জাতীয়

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

Share
Share

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে। নিহতের নাম সেলিনা বেগম বলে জানা গেছে।

বুধবার (১৭ জুন) বিকেলে মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা ধরার সময় কুমিরটি হঠাৎ ওই নারীকে আক্রমণ করে টেনে নিয়ে যায়।

এ সময় সেলিনা বেগমের সঙ্গে আরও দুই নারী জেলে ছিলেন। তারা জাল ও লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে কুমিরটি সেলিনাকে ছেড়ে দিলে সহকর্মীরা তাকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বাগেরহাটের খানজাহান আলী মাজারের পুকুরে কুমিরের আক্রমণে এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছিল বলে স্থানীয়ভাবে জানা যায়। এরপর একই জেলায় আবারও কুমিরের হামলায় প্রাণহানির ঘটনা ঘটল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের...

‘নতুন অস্ত্র দেখে বিস্মিত হবে বিশ্ব’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র হোসেন...

Related Articles

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর...

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থসংকট, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে তিন চিঠিতেও সাড়া মেলেনি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা ছয় মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। বকেয়া...

নিশ্চায়নের পরও যে কারণে বাতিল হতে পারে একাদশে ভর্তি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি নিশ্চায়ন করার পরও নির্ধারিত সময়ের মধ্যে...

মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

  বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক...

;