Home জাতীয় বক্তব্যের সময়সীমা নিয়ে জেবা আমিন খানকে স্পিকারের পরামর্শ
জাতীয়

বক্তব্যের সময়সীমা নিয়ে জেবা আমিন খানকে স্পিকারের পরামর্শ

Share
Share

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় চাওয়ায় ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য জেবা আমিন খানকে পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের অষ্টম দিনের বৈঠকে এ ঘটনা ঘটে।

সংসদ সূত্রে জানা যায়, বাজেট আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার জন্য জেবা আমিন খানকে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষ হওয়ার পর তিনি অতিরিক্ত সময় চান। স্পিকার তাঁকে কিছু বাড়তি সময় দেন। সেই সময়ও শেষ হয়ে গেলে তিনি আবার বক্তব্য চালিয়ে যাওয়ার সুযোগ চান।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন।’

স্পিকারের এ মন্তব্যের পর সংসদে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।

জেবা আমিন খান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালীর আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান

অন্যতম শক্তিশালী ও আধুনিক ‘এমকিউ-৯ রিপার’ (MQ-9 Reaper) চালকহীন ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস...

ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্প: নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়ালো

ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনো শুকায়নি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। গত জুনে আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,১২৫ জনে। দেশের...

Related Articles

মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন

  জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের...

বিয়ের মাত্র ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনজিও কর্মী সাজিম

নতুন জীবনের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, কিন্তু...

‘ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত’: নুরুল হক নুর

জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে...