Home রাজনীতি সিলেট নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজনীতি

সিলেট নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

Share
Share

সিলেট নগরের নবাব রোড এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

মিছিলটিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নবাব রোড থেকে মদিনা মার্কেটমুখী সড়ক প্রদক্ষিণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের নির্দেশে এ মিছিলটি সংগঠিত হয়। মিছিলে তাঁর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করা হলেও তিনি এতে উপস্থিত ছিলেন না। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন বলে জানা যায়। বিভিন্ন সূত্রে তাঁর অবস্থান ভারতে বলে দাবি করা হচ্ছে।

মিছিল থেকে আটক ব্যক্তিরা হলেন—ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি ও আশরাফুল আহমদ শাফি। তাদের পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে সড়কের এক পাশে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। তবে সংখ্যায় বেশি থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে বাধা দেয়নি।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা...

সিলেটে ৮৫টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটের জালালাবাদ থানার শিবেরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮৫টি ইয়াবা ও মাদক বিক্রির ৭ হাজার ২০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে...

Related Articles

মাত্র ৩০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিতে চান ঢাকা উত্তর সিটি্র মেয়র প্রার্থী শামীম আহমদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস সমর্থিত মেয়র প্রার্থী শামীম আহমদ...

আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা

ভারতের বাংলা দৈনিক এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই:প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তি হিসেবে...

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই...