Home আঞ্চলিক ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম
আঞ্চলিক

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

Share
Share

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১২০ টাকায় নেমে এসেছে।

বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকারভেদে প্রতি ডজন ডিমের দাম ২৪ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে প্রতি ট্রে (৩০টি) ডিম বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকায়। এক সপ্তাহ আগে একই ট্রে ডিমের দাম ছিল প্রায় ৩৫০ টাকা।

খুচরা বিক্রেতারা জানান, প্রতি পিস ডিমের দাম প্রায় ২ টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে পাইকারি বাজারে প্রতি ১০০টি ডিমে প্রায় ২০০ টাকা এবং প্রতি হাজার ডিমে প্রায় ২ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে।

ব্যবসায়ীরা বলেন, বাজারে ডিমের সরবরাহ বেড়েছে। পাশাপাশি অতিরিক্ত গরমের কারণে চাহিদা কিছুটা কমে যাওয়ায় দাম কমেছে।

ক্রেতারা বলছেন, দাম কিছুটা কমলেও তা এখনো নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য চাপের মধ্যে রয়েছে। তাঁদের মতে, প্রতি ডজন ডিমের দাম ১০০ টাকার কাছাকাছি হলে সাধারণ মানুষের জন্য কেনা আরও সহজ হবে।

ব্যবসায়ীরা আশা করছেন, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে ডিমের দাম আরও কিছুটা স্থিতিশীল থাকতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিউইয়র্ক আইনসভায় নতুন ইতিহাস: প্রথম ফিলিস্তিনি ও হিজাবি নারী সিনেটর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছে। নিউইয়র্ক স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-১২ আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে আইনসভার সদস্য নির্বাচিত...

আশুগঞ্জ সার কারখানা ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আ’ত্ম’হ’ত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় জাহাঙ্গীর আলম (৫২) নামের এক পুলিশ উপপরিদর্শক (এসআই) নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায়...

Related Articles

সন্ধ্যার পর বিনা কারণে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা...

উপহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি 

প্রতিবেশীদের টিটকারি আর উপহাসকে শক্তিতে রূপান্তর করে পড়াশোনায় এক অবিশ্বাস্য ও অনুকরণীয়...

গাজীপুরে ছিনতাইকারীর নিমর্ম ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাক শ্রমিকের

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীদের নির্মম ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক কারখানা...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

;