Home আঞ্চলিক শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আঞ্চলিক

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Share
Share

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন

সভায় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, এনএসআই-এর উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, শেরপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, নবযোগদানকৃত জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আব্দুল আউয়াল এবং সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। জননিরাপত্তা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, এবং শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাইফ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া মোবাইল কোর্টের অভিযান আরও জোরদার, জনভোগান্তি কমানো এবং সরকারি দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম বৃদ্ধির ওপরও সভায় গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালো দিয়ে লিখে দিতে চাই।’ শনিবার...

Related Articles

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার...

নেত্রকোণায় লড়ির ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মীর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কেন্দুয়া-নেত্রকোণা সড়কের...

;