Home আঞ্চলিক নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক
আঞ্চলিকসাম্প্রতিক

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

Share
Share

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন ও দ্রুত পানি নিষ্কাশনের জন্য সড়কের পাশে আধুনিক ড্রেন নির্মাণের কাজও চলমান রয়েছে।

রোববার সকালে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া এলাকায় সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগর উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় সড়ক ২৫ ফুট পর্যন্ত প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাদারপাড়া এলাকার বাসিন্দারা নিজেদের জমির অংশ ছেড়ে দিয়ে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করেছেন। তাঁদের এ সহযোগিতার ফলে সড়কটি ১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, কোনো এলাকার উন্নয়ন তখনই টেকসই হয়, যখন স্থানীয় জনগণ সেই উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত থাকে। সাদারপাড়াবাসীর সহযোগিতার মনোভাব অন্য এলাকার জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

সড়ক ও ড্রেন নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়ে সিসিক প্রশাসক বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হবে। একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবীর সুহিন, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপী, সিসিকের সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেব, উপসহকারী প্রকৌশলী আহমেদ রহমানসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার দুপুরে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক...

ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা

  রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময়...

Related Articles

মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

নেত্রকোনার ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে নারী শিক্ষার্থীর অন্তরঙ্গ...

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল ও শিল্পাঞ্চল নির্মাণের পরিকল্পনা

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে...

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লার মুরাদনগরে কওমি মাদরাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তাদরীবুল...

রামদাস বিলের সৌন্দর্যবর্ধনে তালগাছ রোপণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র রামদাস বিলের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে তালগাছের চারা...

;